ABN BANGLA TV
২ ডিসেম্বর ২০২৫, ৩:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮তম বর্ষপূর্তি উদযাপন‌।

বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮তম বর্ষপূর্তি উদযাপন‌।

 

বান্দরবান প্রতিনিধি: সুকেল তঞ্চঙ্গ্যা।

 

বান্দরবান পার্বত্য জেলা সদরের ঐতিহ্যবাহী রাজার মাঠে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির বান্দরবান জেলা কমিটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮তম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে।

আজ: ০২ নভেম্বর (সোমবার) জেলা সদরের ঐতিহ্যবাহী রাজার মাঠে সকাল ০৯:৩০ ঘটিকায় গণসংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান এর শুভসূচনা হয়। পরে সকাল ১০:০০ টা হতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

এ সময় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক: উ উইন মং জলি মার্মা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সভানেত্রী ও পার্বত্য চট্টগ্রামে আঞ্চলিক পরিষদের সদস্য: উমেচিং মারমা,
এবং আলোচনা সভায় সভাপতিত্ব করেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির বান্দরবান জেলা শাখার সভাপতি: সুমন মারমা, আরো বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন আঞ্চলিক সংগঠন ও সমিতির নেতৃবৃন্দ রা সহ গণসমাবেশে অংশগ্রহণকারী শত শত ব্যাক্তি বর্গ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ রা এ সময় উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, ১৯৯৭ সালের আজকের এইদিনে ২রা ডিসেম্বর পার্বত্য চট্টগ্রামের শান্তি, শৃঙ্খলা ফিরিয়ে আনতে পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। তবে পরিতাপের বিষয় পার্বত্য চট্টগ্রামে চুক্তির ২৮ টি বছর পেরুলেও এখনো পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি বাস্তবায়ন সম্ভব হয়নি। তার পিছনে কিছু অদৃশ্য ব্যাক্তির ষড়যন্ত্রের হাত রয়েছে বলে জানান তারা। তারা সেসব ষড়যন্ত্রকারী ব্যাক্তি দের প্রতি হুঁশিয়ারি দিয়ে আরো বলেন, সময় থাকতে ষড়যন্ত্র বন্ধ করুন অন্যথায় পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি আদিবাসী সম্প্রদায় সেসকল ষড়যন্ত্রকারী ব্যাক্তি দের বিরুদ্ধে রুখে দাঁড়াতে একটুও দ্বিধাবোধ করবে না।

গণসমাবেশের অংশগ্রহণকারী রা বলেন, পার্বত্য চট্টগ্রামে অপহরণ, নারী নির্যাতন, খুন গুম সহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এমতাবস্থায় পার্বত্য চট্টগ্রামের শান্তি, শৃঙ্খলা বন্ধন আরো দৃঢ় করতে পার্বত্য চট্টগ্রামে চুক্তি বাস্তবায়ন খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। তাই দেশের রকারের প্রতি তাদের একটাই জোর দাবি দ্রুত পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি বাস্তবায়ন করা হোক।###

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০