ABN BANGLA TV
১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বমু বিলছড়িতে ‘আরাফাত রহমান কোকো গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’-এর জমকালো উদ্বোধন, টাইব্রেকারে খুটাখালীর জয়

বমু বিলছড়িতে ‘আরাফাত রহমান কোকো গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’-এর জমকালো উদ্বোধন, টাইব্রেকারে খুটাখালীর জয়

মুহাম্মাদ আলমগীর লামা বান্দরবান প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া উপজেলার বমু বিলছড়ি ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘আরাফাত রহমান কোকো গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। পুকুরিয়াখোলা ইয়াং স্টার ক্লাবের আয়োজনে স্থানীয় বমু পুকুরিয়াখোলা মাঠে বৃহস্পতিবার (১১সেপ্টেম্বর)। বিকেল সাড়ে ৩টায় উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী খেলায় বান্দরবানের লামা উপজেলার গজালিয়া ইউনিয়ন বাজারপাড়া একাদশের মুখোমুখি হয় কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়ন পূর্বপাড়া একাদশ। হাজারো দর্শকের উপস্থিতিতে শুরু থেকেই ম্যাচটি ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও রোমাঞ্চকর।

টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বমু বিলছড়ি ইউনিয়ন শাখার সাবেক সভাপতি ও আহ্বায়ক এবং আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ, চকরিয়া উপজেলা শাখার সদস্য মো. মাঈনুদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বমু বিলছড়ি ইউনিয়ন বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি মাওলানা কবির আহমদ। বিশেষ অতিথি ছিলেন বমু বিলছড়ি ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক মো. গিয়াস উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন মাওলানা সাইফুল ইসলাম, মুসলিম উদ্দিন জুনাইদ, সালাহ উদ্দিন এবং ‘ম্যান অব দ্য ম্যাচ’ পুরস্কারের পৃষ্ঠপোষক জননী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. সাইফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নির্ধারিত সময়ে উভয় দলই একাধিক আক্রমণ পরিচালনা করলেও কোনো দল গোলের দেখা পায়নি। পরে ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে। রুদ্ধশ্বাস টাইব্রেকারে ৩-২ গোলের ব্যবধানে লামার গজালিয়া ইউনিয়ন বাজারপাড়া একাদশকে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করে চকরিয়ার খুটাখালী ইউনিয়ন পূর্বপাড়া একাদশ।

মাঠজুড়ে হাজারো ফুটবলপ্রেমী দর্শকের প্রাণবন্ত উপস্থিতি, খেলোয়াড়দের নৈপুণ্য এবং উৎসবমুখর পরিবেশ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচকে স্মরণীয় করে তোলে। আয়োজকরা জানান, টুর্নামেন্টের বাকি খেলাগুলোতেও স্থানীয় ও পার্শ্ববর্তী এলাকার শক্তিশালী দলগুলোর অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হবে বলে তারা আশা করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোমাঞ্চকর ফাইনালে তাকরিম একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন ধর্মপুর ফুটবল একাদশ

১

বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রবিবার চার পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

২

অসহায় নারীদের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ

৩

রুহিয়ায় এ বি কিন্ডার গার্ডেন এন্ড মডেল স্কুলের সমাপনী পরীক্ষার ফলপ্রকাশ

৪

সাতকানিয়া-লোহাগাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বাশার ট্রাস্টের সংবর্ধনা

৫

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

৬

বে অব বেঙ্গল ম্যারাথনে সাফল্য পেলেন বান্দরবানের হিল রানার্সের দৌড়বিদরা

৭

বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন মিলনমেলা অনুষ্ঠিত

৮

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে শুভ মধু পূর্ণিমা উদযাপন

৯

খাবার নাকি বিষ? ভোক্তার জীবন নিয়ে ছিনিমিনি আর কতদিন—জাহাঙ্গীর আলম

১০

টেকনাফে মালয়েশিয়া পাচারের আগে ১৭ জন উদ্ধার

১১

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ মধু পূর্ণিমা আজ

১২

রেইছা ৫নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় মো. জাহাঙ্গীর আলম

১৩

সাংবাদিকদের কল্যাণে ২০ লাখ টাকার সহায়তা এবিজি ফাউন্ডেশনের

১৪

মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন, কক্সবাজারকে করা হবে আধুনিক পর্যটন নগরী” —পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৫

ঠাকুরগাঁয়ের রুহিয়ায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১৬

সাতকানিয়ায় মৌলভীপাড়া প্রবাসী কর্পোরেশনের মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

১৭

রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য— পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৮

ঠাকুরগঁওয়ে রুহিয়ায় ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩

১৯

ইত্তেহাদুল মাদারিসে ভুল-বোঝাবুঝির অবসান নিজস্ব জায়গায় শিক্ষা বোর্ডের ভবন নির্মাণের প্রস্তাব মুফতি কিফায়তুল্লাহ শফিকের

২০