
নারায়ণগঞ্জে বন্দরে স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নার্স নিহত হয়েছে
নারায়ণগঞ্জে বন্দরে স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নার্স নিহত হয়েছে
২৮ ফেব্রুয়ারি শনিবার নারায়ণগঞ্জের বন্দর থানার নবীগঞ্জ কাইত্তাখালী এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রীতা হালদার (৪৭) নিহত হয়েছেন। সে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত আছেন। পত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ২৮ ফেব্রুয়ারি সকাল পৌনে ১০টার দিকে বন্দর এলাকার নবীগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত নার্সের গ্রামের বাড়ি বরিশালের আগৈলঝাড়া উপজেলার কাঠিরা গ্রামে। তার স্বামী খোকন বাড়ৈ ‘ঢাকা লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল’ নামক একটি এনজিওতে রোগীদের নিয়ে কাজ করেন। তিনি সংস্থাটির নারায়ণগঞ্জ জেলার ফিল্ড সুপারভাইজার হিসেবে কর্মরত। খ্রিষ্টান ধর্মাবলম্বী এই দম্পতির নারায়ণগঞ্জে জেলার বন্দর থানাধীন নবীগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন হাবিব মিয়ার ভাড়া বাড়িতে থাকেন। কর্মস্থল থেকে বৃহস্পতিবার স্বামীর কাছে বেড়াতে এসেছিলেন ওই নার্স। সকালে স্ত্রীকে তার কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেল দিয়ে মদনপুর বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন স্বামী খোকন বাড়ৈ। তিনি নিজেই মোটরসাইকেল চালাচ্ছিলেন এবং স্ত্রী পেছনে বসা ছিলেন। বাসা বাড়ির অদূরে নবীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগামী সিমেন্ট ভর্তি ট্রাক তাদের মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়।
ধাক্কা খেয়ে স্বামী-স্ত্রী দুজনেই রাস্তায় ছিটকে পড়েন। এ সময় স্বামী খোকন বাড়ৈ অলৌকিকভাবে অক্ষত থাকলেও তার স্ত্রী চলন্ত ট্রাকের চাকার নিচে পিষ্ট হন এবং ঘটনাস্থলেই মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেন।
ঘটনাস্থলে আসা বন্দর থানার সাব ইন্সপেক্টর ফারুক জানায়, নিহতের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরন করা হয়েছে। ট্রাক জনতা সহায়তায় আটক করলেও চালক, হেলপার পালিয়ে গেছে। এব্যাপার মামলার প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন