ABN BANGLA TV
১০ মার্চ ২০২৬, ৩:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“ফ্যামিলি কার্ড: স্বপ্ন নয়, বাস্তবতা: লামায় প্রধানমন্ত্রীর পাইলটিং প্রকল্পের শুভ সূচনা”।

ফ্যামিলি কার্ড: স্বপ্ন নয়, বাস্তবতা: লামায় প্রধানমন্ত্রীর পাইলটিং প্রকল্পের শুভ সূচনা।

মোহাম্মদ আলমগীর লামা বান্দরবান প্রতিনিধি:

পার্বত্য জেলা বান্দরবানের দুর্গম উপজেলা লামায় আজ স্বপ্নের ফ্যামিলি কার্ডের পথ চলা শুরু হলো। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত এই মহৎ উদ্যোগের পাইলটিং কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয় আজ উপজেলা পরিষদ মিলনায়তনে। সহস্রাধিক মানুষের স্বপ্নের এই স্মারকটি এখন আর শুধু পরিকল্পনার পাতায় আবদ্ধ নয়; বরং এটি বাস্তবতার মুখ দেখল লামার মাটিতে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী দীপেন দেওয়ান, এমপি। তিনি বলেন, “প্রধানমন্ত্রীর স্বপ্নের ফ্যামিলি কার্ড একটি বিপ্লবী উদ্যোগ। এর মাধ্যমে প্রতিটি পরিবার পাবে তার প্রাপ্য সেবা ও অধিকার। এটি শুধু একটি কার্ড নয়, এটি একটি পরিবারের পরিচয় ও নিরাপত্তার প্রতীক।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বান্দরবানের মাননীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী, পুলিশ সুপার মোহাম্মদ আবদুর রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মিলটন মুহুরী এবং লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন। বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সমাজসেবা অধিদপ্তরের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং এই কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির নেতৃবৃন্দ। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা, সিনিয়র যুগ্ম আহবায়ক প্রফেসার মোহাম্মদ ওসমান গনি, যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন তুষার, আব্দুল মাবুদ, লামা পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আমির হোসেন আমু প্রমুখ। এছাড়া লামা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান থোয়াইনুঅং চৌধুরী, সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের মিয়া, লামা উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ দেলওয়ার হোসনে বাহার, সেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ জাকের হোসনে সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা এই আয়োজনে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শামীম আরা রিনি। তিনি তাঁর বক্তব্যে বলেন, “লামা উপজেলা এই পাইলটিং প্রকল্প বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী। সরকারের এই উদ্যোগকে সফল করতে জেলা প্রশাসন সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।”

সঞ্চালনার দায়িত্ব পালন করেন লামা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক। তিনি একটি স্বচ্ছ ও গতিশীল সঞ্চালনার মাধ্যমে অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলেন।

উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়, লামা এই অনুষ্ঠানের আয়োজন করে। আগামী ১০ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ থেকে লামার পাইলট এলাকাগুলোতে এই ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন আয়োজকরা। সবার প্রত্যাশা, এই কার্ড লামাবাসীর দোরগোড়ায় পৌঁছে দেবে সরকারি সেবার নিশ্চয়তা ও একটি উন্নত জীবনের স্বপ্ন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০