ABN BANGLA TV
২৫ মে ২০২৫, ৮:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ফুলবাড়ীতে ভূমি মেলা উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ফুলবাড়ীতে ভূমি মেলা উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

 

 

আমিনুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” শীর্ষক প্রতিপাদ্যে দিনাজপুরের ফুলবাড়ীতে “ভূমি মেলা – ২০২৫” উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

উপজেলার ভূমি অফিসের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড, ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় এই ভূমি সেবা প্রদান চালু করা হয়। ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং ডিজিটাল সেবার প্রচলন সম্পর্কে জনগণকে সচেতন করাই এই মেলার মূল উদ্দেশ্য।

রোববার (২৫মে) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ সর্বস্তরের জনগণের অংশগ্রহণে র‍্যালি বের করা হয়।

র‍্যালি শেষে উপজেলা সভাকক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রকৌশলী মো. সফিকুল ইসলাম।

সার্টিফিকেট পেশকার মো. শামীম ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহেল আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী সোহানুর রহমান সোহান, নাজির কাম-ক্যাশিয়ার মো. রোকুনুজ জামান নয়ন, শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা। বক্তারা ভূমি সংক্রান্ত অনলাইন সেবার প্রসার এবং ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করার জন্য সরকারের প্রশংসা করেন।

শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ভূমি সেবা প্রদান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। #

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০