ABN BANGLA TV
১৫ মার্চ ২০২৬, ১২:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“ফুটবল বিশ্বকাপ থেকে যুক্তরাষ্ট্রকে বাদ দেওয়ার দাবি ইরানের”।

ফুটবল বিশ্বকাপ থেকে যুক্তরাষ্ট্রকে বাদ দেওয়ার দাবি ইরানের।

স্পোর্টস ডেস্ক:

ফুটবল বিশ্বকাপকে ঘিরে উত্তেজনার মধ্যে ইরানকে সতর্কবার্তা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মন্তব্যের জবাবে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির জাতীয় ফুটবল দলের পক্ষ থেকে বলা হয়েছে, ইচ্ছা করলেই কাউকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া সম্ভব নয়; বরং প্রয়োজনে আয়োজক দেশকেই বাদ দেওয়া উচিত।

প্রায় দুই সপ্তাহ ধরে ইরানে সামরিক হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর পাল্টা প্রতিক্রিয়াও জানাচ্ছে ইরান। এমন পরিস্থিতির মধ্যেই বৃহস্পতিবার ইরানের ফুটবলারদের উদ্দেশে সতর্কবার্তা দেন ট্রাম্প। তিনি বলেন, বিশ্বকাপে ইরান দলকে স্বাগত জানানো হলেও বর্তমান পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে তাদের যুক্তরাষ্ট্রে আসা কতটা নিরাপদ—সেটি নিয়ে তিনি সংশয় প্রকাশ করছেন।

উল্লেখ্য, আসন্ন ফুটবল বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ যুক্তরাষ্ট্র। ট্রাম্পের ওই মন্তব্যের জবাবে ইরানের জাতীয় দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বকাপ একটি ঐতিহাসিক ও আন্তর্জাতিক প্রতিযোগিতা এবং এর নিয়ন্ত্রক সংস্থা ফিফা—কোনো ব্যক্তি বা একক দেশ নয়।

ইরানের ফুটবলারদের মতে, শক্তিশালী ও সাহসী খেলোয়াড়দের কারণে তাদের জাতীয় দল আন্তর্জাতিক ফুটবলে ধারাবাহিকভাবে সাফল্য পাচ্ছে। সেই যোগ্যতার ভিত্তিতেই তারা বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে। তাই ইচ্ছামতো তাদের বাদ দেওয়ার সুযোগ নেই।

তাদের আরও বক্তব্য, যদি কোনো দলকে বাদ দেওয়ার প্রশ্ন ওঠে, তাহলে এমন একটি দেশকে বিবেচনা করা উচিত—যে কেবল আয়োজক হলেও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়া দলগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে পারে না।

প্রসঙ্গত, এশিয়ার প্রতিনিধি হিসেবে গত বছরই বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে ইরান। সূচি অনুযায়ী গ্রুপ পর্বের ম্যাচগুলো তাদের খেলার কথা যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস ও সিয়াটল শহরে। তবে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে তাদের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০