ABN BANGLA TV
২৪ মার্চ ২০২৬, ১২:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“ফুটপাত-সড়কে অবৈধ স্থাপনা নিয়ে আল্টিমেটাম দিল ডিএমপি”।

ফুটপাত-সড়কে অবৈধ স্থাপনা নিয়ে আল্টিমেটাম দিল ডিএমপি।

নিউজ ডেস্ক:

ঢাকা মহানগরীর ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও স্থাপনা অপসারণে কঠোর নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নির্ধারিত সময়ের মধ্যে এসব দখল না সরালে মোবাইল কোর্টের মাধ্যমে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।

সোমবার (২৩ মার্চ) ডিএমপি সদর দপ্তর থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, নগরীর বিভিন্ন এলাকায় ফুটপাত ও সড়কের অংশ দখল করে রেস্টুরেন্ট, ওয়ার্কশপ, দোকানসহ নানা ধরনের ব্যবসা পরিচালিত হচ্ছে, যা পথচারীদের চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অনেক রেস্টুরেন্ট ফুটপাতের ওপর রান্নার সরঞ্জাম যেমন বার্নার, হাড়িপাতিল ও গ্রিল বসিয়ে ব্যবসা পরিচালনা করছে। একইভাবে মোটর ওয়ার্কশপগুলো টায়ার, যন্ত্রাংশ ও সরঞ্জাম ফুটপাতে রেখে কাজ করছে, কোথাও আবার রাস্তার একাংশ পর্যন্ত দখল করে যানবাহন মেরামত করা হচ্ছে। পাশাপাশি পোশাক ও আসবাবপত্রের দোকানগুলো ফুটপাত ব্যবহার করে পণ্য প্রদর্শন করছে।

ডিএমপি জানিয়েছে, এসব দখলের কারণে পথচারীরা বাধ্য হয়ে সড়কে নেমে চলাচল করছেন, ফলে যানজট বেড়ে যাচ্ছে এবং দুর্ঘটনার ঝুঁকিও বৃদ্ধি পাচ্ছে। জননিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় এ পরিস্থিতি গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

এ অবস্থায় সংশ্লিষ্ট সব ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের অবিলম্বে নিজ নিজ স্থাপনার বাইরে রাখা মালামাল ও অবৈধ দখল সরিয়ে নিতে অনুরোধ জানানো হয়েছে। নির্দেশনা অমান্য করলে আগামী ১ এপ্রিল থেকে ঢাকা মহানগরীতে ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

ডিএমপি আরও জানিয়েছে, আইন অমান্যকারীদের বিরুদ্ধে কারাদণ্ড, অর্থদণ্ড এবং অবৈধভাবে দখলকৃত মালামাল বাজেয়াপ্তসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নগরবাসীর স্বার্থে ফুটপাত ও সড়ক পুনরুদ্ধারে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০