ABN BANGLA TV
২২ জুন ২০২৬, ৮:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ফাইতং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র: দুই যুগ ধরে চিকিৎসকশূন্য, স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত জনসাধারণ।

ফাইতং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র: দুই যুগ ধরে চিকিৎসকশূন্য, স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত জনসাধারণ।

মুহাম্মাদ আলমগীর লামা বান্দরবান প্রতিনিধি:

বান্দরবান জেলার লামা উপজেলার ফাইতং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রটি দীর্ঘ দুই যুগেরও অধিক সময় ধরে চিকিৎসকশূন্য অবস্থায় পরিচালিত হইতেছে। ফলে ইউনিয়নের হাজারো সাধারণ মানুষ মৌলিক স্বাস্থ্যসেবা হইতে বঞ্চিত হইয়া চরম দুর্ভোগের মধ্যে দিন অতিবাহিত করিতেছেন। স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর তদারকি ও নজরদারির অভাবে কেন্দ্রটির কার্যক্রম বর্তমানে প্রায় অচল অবস্থায় উপনীত হইয়াছে।

শনিবার (২০ জুন) দুপুরে সরেজমিনে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রটি পরিদর্শন করিয়া দেখা যায়, প্রতিষ্ঠানে কেবলমাত্র একজন অফিস সহায়ক উপস্থিত রহিয়াছেন। তবে দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা কিংবা স্বাস্থ্যকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায় নাই। কেন্দ্রের বিভিন্ন কক্ষ অরক্ষিত অবস্থায় রহিয়াছে এবং নিয়মিত স্বাস্থ্যসেবার কোনো কার্যক্রম পরিচালিত হইতেছে বলিয়া প্রতীয়মান হয় নাই।

এ বিষয়ে উপস্থিত অফিস সহায়কের নিকট জানতে চাওয়া হইলে তিনি জানান, কেন্দ্রের ভিজিটর দীর্ঘদিন ধরিয়া ছুটিতে রহিয়াছেন। অপরদিকে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা পদটি দীর্ঘ দুই যুগেরও অধিক সময় ধরিয়া শূন্য রহিয়াছে। তিনি আরও বলেন, “আমি নামমাত্র অফিস খুলিয়া দায়িত্ব পালন করিতেছি। প্রয়োজনীয় জনবল না থাকায় জনগণকে কোনো কার্যকর স্বাস্থ্যসেবা প্রদান করা সম্ভব হইতেছে না।”

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করিয়া বলেন, কেন্দ্রটিতে চিকিৎসক না থাকায় রোগীদের প্রাথমিক চিকিৎসা গ্রহণের সুযোগও নাই। এমনকি প্রয়োজনীয় ওষুধ সরবরাহও নিয়মিত পাওয়া যায় না। ফলে সামান্য চিকিৎসার প্রয়োজনেও রোগীদের দূরবর্তী স্বাস্থ্যকেন্দ্র কিংবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটিয়া যাইতে হয়।

স্থানীয়দের ভাষ্যমতে, দীর্ঘদিন ধরিয়া চিকিৎসক ও প্রয়োজনীয় জনবল নিয়োগ না দেওয়ায় স্বাস্থ্যকেন্দ্রটি কার্যত জনগণের কোনো উপকারে আসিতেছে না। তাঁহারা অবিলম্বে একজন যোগ্য ও দায়িত্বশীল চিকিৎসক নিয়োগসহ প্রয়োজনীয় স্বাস্থ্যকর্মী পদায়ন এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, প্রত্যন্ত অঞ্চলের জনগণের জন্য ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রসমূহ প্রাথমিক স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ মাধ্যম। কিন্তু দীর্ঘদিন চিকিৎসক ও জনবল সংকট বিরাজ করিলে স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভেঙে পড়িবার আশঙ্কা থাকে এবং সাধারণ মানুষ চিকিৎসাসেবা হইতে বঞ্চিত হন।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ফাইতং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রটিকে পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে কার্যকর করিবার দাবি স্থানীয় জনগণের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০