ABN BANGLA TV
১০ এপ্রিল ২০২৫, ২:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রেমিক যুগলকে আটকে রেখে টাকা দাবি: রিসোর্ট মালিক আটক।

প্রেমিক যুগলকে আটকে রেখে টাকা দাবি: রিসোর্ট মালিক আটক।

লামা
বান্দরবান প্রতিনিধ।

লামা পৌরসভার শীলেরতুয়া এলাকায় একটি অনিয়ন্ত্রিত রিসোর্টে প্রেমিক যুগলকে আটকে রেখে টাকা দাবির অভিযোগ উঠেছে। গত ৯ এপ্রিল বিকেলে ওই যুগলকে মারধর করে অভিভাবকদের কাছে ৫০ হাজার টাকা দাবি করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে প্রেমিক যুগল ও রিসোর্ট মালিক হাসান মাহমুদকে আটক করেছে।

প্রেমিক মাহি (২২) জানায়, সে তার বান্ধবীকে নিয়ে রিসোর্টে ঘুরতে গেলে সেখানে পূর্বপরিচিত দুই যুবক তাদের লক্ষ্য করে হামলা চালায়। রিসোর্ট মালিক হাসান মাহমুদ তাদের একটি ঘরে আটকে রাখেন এবং মাহিকে বাঁশের লাঠি দিয়ে পিটানো হয়। পরে আটককারীরা মাহির বান্ধবীর মা ও চাচার কাছে ফোন করে ৫০ হাজার টাকা দাবি করে।

অভিভাবকদের বক্তব্য*
মেয়েটির মা অভিযোগ করেন, মাহি তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে সম্পর্ক বজায় রেখেছিল। তিনি এখন মেয়ের কলঙ্ক মোচনে তাদের বিয়ের দাবি জানান। অন্যদিকে, মাহির পরিবারের পক্ষ থেকে প্রথমে অপহরণ ও মারধরের মামলা করার শর্তে পরবর্তীতে বিয়ের কথা বলা হয়েছে।

রিসোর্ট মালিকের অবস্থান
হাসান মাহমুদের পরিবার দাবি করে, তিনি মাহি ও তার বান্ধবীকে নিরাপদ স্থানে রাখতে সহায়তা করেছিলেন। তবে লামা রিসোর্ট মালিক সমিতি জানায়, ঘটনাস্থলটি তাদের তালিকাভুক্ত নয় এবং অবৈধ রিসোর্ট বন্ধের দাবি জানায়।

পুলিশের ব্যবস্থা
লামা থানার ওসি তোফাজ্জল হোসেন নিশ্চিত করেছেন, রিসোর্ট মালিকসহ তিনজনকে আটক করা হয়েছে। নিরাপত্তাহীনতা, আটক ও ভিডিও ধারণের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা প্রস্তুত করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০