
জীবন বীমা শিল্পে-প্রাইম একটি শ্রেষ্ট নাম”
এই স্লোগানকে সামনে নিয়ে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড বাঁশখালী পূণাঙ্গ সার্ভিস সেন্টার কর্তৃক মাসিক সমন্বয় সভা প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড বাঁশখালী সার্ভিস সেন্টারের জিএম আজগর হোসাইনের সঞ্চালনায় ও চট্টগ্রাম জোন ২ বাঁশখালী পূর্ণাঙ্গ সার্ভিস সেন্টারের ইভিপি ও ইনর্চাজ মোহাম্মদ নুরুল আলম এর সভাপতিত্বে আজ বিকাল ২.৩০ ঘটিকায় বাঁশখালী পূর্ণাঙ্গ সার্ভিস সেন্টারের হল রুমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, খোরশেদুল আলম চৌধুরী, সহকারী ব্যবস্থাপনা পরিচালক ও ইনচার্জ কক্সবাজার কর্পোরেট জোন, প্রাইম লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড চট্টগ্রাম ২ ও ৯ এর ইভিপি এন্ড ইনচার্জ জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড বাঁশখালী গুনাগরী সাংগঠনিক অফিসের জিএম এন্ড ইনচার্জ মোহামম্মদ ইউসুপ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড আনোয়ারা সাংগঠনিক অফিসের জিএম মোহাম্মদ ইদ্রিস ও সকল জিএম, এজিএম, বিএমসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি বীমা’র প্রয়োজনীয়তা
সম্পর্কে বলেন, জীবন এক অনিশ্চয়তার মাঝে প্রবাহমান। জীবনের প্রায় সকল ক্ষেত্রে ঝুঁকি বিরাজমান। ঝুঁকি যেন সারাক্ষণ আমাদের ছায়ার মতো অনুসরণ করে চলেছে। এই ঝুঁকিকে ভয় না পেয়ে আমাদের ঝুঁকি মোকাবেলা করতে হবে।
জীবন চলারপথে এসব নানান রকম ঝুঁকি মোকাবেলার জন্যই আমাদের প্রয়োজন বীমা।
বীমা হচ্ছে এক চমৎকার এবং অভিনব পদ্ধতি, যার মাধ্যমে ব্যক্তিগত ঝুঁকি হোক কিংবা ব্যবসায়িক ঝুঁকি- প্রিমিয়াম প্রদানের বিনিময়ে বীমা কোম্পানির নিকট সেই ঝুঁকি হস্তান্তর করা সম্ভব।
মন্তব্য করুন