ABN BANGLA TV
৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“প্রযুক্তি ও প্রতিরক্ষা সরঞ্জাম হস্তান্তরে বাংলাদেশ–জাপান চুক্তি”।

“প্রযুক্তি ও প্রতিরক্ষা সরঞ্জাম হস্তান্তরে বাংলাদেশ–জাপান চুক্তি”।

 

নিউজ ডেস্ক:
৩ ফেব্রুয়ারি, ২০২৬।

বাংলাদেশ ও জাপানের মধ্যকার প্রতিরক্ষা সম্পর্ক আরও দৃঢ় করতে প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তিকে দুই দেশের কৌশলগত অংশীদারিত্বের ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের সার্বিক তত্ত্বাবধানে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি সম্পন্ন হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

চুক্তিতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান। জাপানের পক্ষে স্বাক্ষর করেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত সাইডা শিনিচি।

সংশ্লিষ্টদের মতে, এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্ব ও পারস্পরিক আস্থার সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাল।

সশস্ত্র বাহিনী বিভাগ সূত্র জানায়, ২০২৩ সাল থেকে উভয় দেশের ধারাবাহিক ও নিবিড় আলোচনার ফলেই এই চুক্তি বাস্তবায়ন সম্ভব হয়েছে। এটি দুই দেশের মধ্যে গভীর আস্থা ও সহযোগিতার প্রতিফলন এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সক্রিয় ও দূরদর্শী কূটনৈতিক উদ্যোগের একটি উল্লেখযোগ্য সাফল্য বলে মনে করা হচ্ছে। এই চুক্তির ফলে বাংলাদেশের প্রতিরক্ষা আধুনিকীকরণ প্রক্রিয়া আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

চুক্তিটি জাতিসংঘ সনদের নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রেখে সম্পাদিত হয়েছে। এর মাধ্যমে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় উন্নত প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি অর্জনের একটি প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি হলো। একইসঙ্গে যৌথ গবেষণা ও উন্নয়নের সুযোগও প্রসারিত হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই চুক্তির ফলে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ ও জাপানের কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর হবে, যা আঞ্চলিক স্থিতিশীলতা ও বৈশ্বিক নিরাপত্তা জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে। এর পাশাপাশি দুই দেশের মধ্যে সামরিক বিশেষজ্ঞ ও অভিজ্ঞতা বিনিময় বাড়বে, যা বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে সহায়ক হবে।

চুক্তি প্রসঙ্গে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এটি প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তরের ক্ষেত্রে বাংলাদেশ ও জাপানের মধ্যে একটি সুস্পষ্ট আইনি কাঠামো তৈরি করবে। এর ফলে আন্তর্জাতিক শান্তি রক্ষা কার্যক্রমসহ যৌথভাবে নির্ধারিত বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন আরও সহজ হবে।

চুক্তিতে প্রতিটি হস্তান্তরের জন্য নির্দিষ্ট প্রক্রিয়া, যাচাই-বাছাইয়ের পদ্ধতি এবং হস্তান্তরিত সরঞ্জাম ও প্রযুক্তির যথাযথ ব্যবহারের মৌলিক নীতিমালা বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে এসব সরঞ্জাম ও প্রযুক্তি তৃতীয় কোনো পক্ষের কাছে হস্তান্তর বা নির্ধারিত উদ্দেশ্যের বাইরে ব্যবহার যেন না হয়, সে বিষয়ে কঠোর বিধান রাখা হয়েছে।

জাপান সরকার আশা প্রকাশ করেছে, এই চুক্তির মাধ্যমে প্রতিরক্ষা খাতে দুই দেশের সহযোগিতা আরও নিবিড় হবে। একইসঙ্গে এটি জাপানের প্রতিরক্ষা শিল্পের উৎপাদন সক্ষমতা ও প্রযুক্তিগত মান বজায় রাখতে সহায়ক হবে, যা দেশটির জাতীয় নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মনে করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০