ABN BANGLA TV
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৫:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“প্রচারে অংশ নেওয়া রিকশাচালকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত আমির”।

নিউজ ডেস্ক:

ঢাকা-১৫ আসনের নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে যুক্ত থাকা রিকশাচালক শাহ আলম ভূঁইয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। খবর পেয়ে মরহুমের পরিবারের খোঁজখবর নিতে কিশোরগঞ্জে ছুটে যান দলটির আমির ডা. শফিকুর রহমান।

মৃত শাহ আলম ভূঁইয়া (৫৫) পেশায় একজন রিকশাচালক ছিলেন। তিনি ঢাকার কাফরুল এলাকায় রিকশা চালাতেন এবং দীর্ঘদিন ধরে জামায়াতে ইসলামীর একজন সমর্থক হিসেবে বিভিন্ন দলীয় কর্মকাণ্ডে অংশ নিতেন। সর্বশেষ ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের নির্বাচনী ক্যাম্পেইনে তিনি সরাসরি যুক্ত ছিলেন।

শাহ আলম ভূঁইয়ার বাড়ি কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার শিমুলবাঁক এলাকায়। নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে তিনি নিজ এলাকায় অবস্থান করছিলেন। গত ৮ ফেব্রুয়ারি ইটনায় একটি নির্বাচনী জনসভায় যোগ দিতে নৌকাযোগে যাওয়ার পথে তিনি স্ট্রোকে আক্রান্ত হন এবং পথেই ইন্তেকাল করেন।

তার মৃত্যুতে শোক প্রকাশ করে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এক শোকবার্তায় বলেন, শাহ আলম ভূঁইয়া ছিলেন দ্বীনের একজন একনিষ্ঠ কর্মী। কঠিন জীবনসংগ্রামের মধ্যেও তিনি শেষ দিন পর্যন্ত ইসলামী আদর্শের পথে অবিচল ছিলেন। তিনি মরহুমের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের জন্য ধৈর্য ধারণের দোয়া করেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে ডা. শফিকুর রহমান কিশোরগঞ্জের ইটনায় মরহুমের গ্রামের বাড়িতে যান। সেখানে তিনি শাহ আলম ভূঁইয়ার কবর জিয়ারত করেন, পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের সান্ত্বনা দেন।

আরও পড়ুন: ছায়া মন্ত্রিসভা গঠন করতে যাচ্ছে জামায়াত-এনসিপি

এ সময় তিনি মরহুমের রেখে যাওয়া দুই অপ্রাপ্তবয়স্ক সন্তানের প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত সার্বিক দায়িত্ব গ্রহণের ঘোষণা দেন। পাশাপাশি শোকাহত পরিবারের পাশে জামায়াতে ইসলামী সবসময় থাকবে বলেও আশ্বাস দেন তিনি।

এ সফরে জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. ছামিউল হক ফারুকী, কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যাপক রমজান আলীসহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের নেতা-কর্মী এবং স্থানীয় সাধারণ জনগণ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০