ABN BANGLA TV
৪ মে ২০২৫, ১১:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পেট্রাপোল কাস্টমসের সফটওয়্যার বন্ধ, বাংলাদেশে আসার অপেক্ষায় ৯৩৭ ট্রাক।

পেট্রাপোল কাস্টমসের সফটওয়্যার বন্ধ, বাংলাদেশে আসার অপেক্ষায় ৯৩৭ ট্রাক।

 

বেনাপোল প্রতিনিধি :

ভারতের পেট্রাপোল বন্দর ও কাস্টমসের ডি জি সিস্টেম লিংক সফটওয়্যার সেবা সাত দিন ধরে বন্ধ রয়েছে। ম্যানুয়াল পদ্ধতিতে ঢিমেতালে চলছে আমদানি-রপ্তানি। এতে পেট্রাপোল বন্দরে ভয়াবহ পণ্যজট দেখা দিয়েছে। বেনাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায় ৯৩৭ পণ্যবাহী ট্রাক।

ভারতে পেট্রাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়াডিং এজেন্ট স্ট্যাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তি বলেন, পেট্রাপোল কাস্টমস ও বন্দরে লিংক সার্ভিসটি টাটা কোম্পানি দিয়ে থাকে। গত ২৮ এপ্রিল দুপুরে ঝড়ের পর লিংক সমস্যা দেখা দিয়েছে। আজ রোববার পর্যন্ত ঠিক হয়নি। টাটা কোম্পানির কলকাতা অফিস কোনো সমস্যা ধরতে পারেনি।

এখন দিল্লির ডি জি সিস্টেম বিষয়টি মনিটরিং করছে। বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় পেট্রাপোল বন্দরে ৯৩৭ ভারতীয় পণ্যবোঝাই ট্রাক দাঁড়িয়ে আছে। কাস্টম ও বন্দর কর্তৃপক্ষ অনলাইন সিস্টেমের বিকল্প হিসেবে ম্যানুয়াল পদ্ধতিতে ট্যাবে ওয়াইফাই সংযোগ দিয়ে কাঁচামাল পণ্য ও আগের শিপিং বিলের কাজ সম্পন্ন করা পণ্য ঢিমেতালে আমদানি-রপ্তানি করছে। কবে সমাধান হবে কেউ বলছে না।

বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্ট্যাফ অ্যাসোসিয়েশনের কার্গো সম্পাদক রফিকুল ইসলাম রাকিব বলেন, ভারতের পেট্রাপোল বন্দর ও কাস্টমসে লিংক না থাকায় আমদানি-রপ্তানিতে বিঘ্ন ঘটছে। আগে প্রতিদিন ৫০০ ট্রাকের বেশি পণ্য আমদানি হতো, কিন্তু এখন আমদানি হচ্ছে খুবই কম। আজ রোবার দুপুর ২টা পর্যন্ত পণ্য আমদানি হয়েছে ২ ট্রাক। আর রপ্তানি হয়েছে ৯২ ট্রাক পণ্য।

তিনি আরও বলেন, ২৮ এপ্রিল পণ্য আমদানি হয়েছে ৩০২ ট্রাক ও রপ্তানি হয়েছে ১৮৬ ট্রাক, ২৯ এপ্রিল আমদানি হয়েছে ৪৮ ট্রাক ও রপ্তানি হয়েছে ২৪০ ট্রাক, ৩০ এপ্রিল আমদানি ৪৪৯ ট্রাক ও রপ্তানি ১৮৭ ট্রাক। ৩ মে আমদানি হয়েছে ১৫০ ট্রাক পণ্য ও রপ্তানি হয়েছে ২১৩ ট্রাক পণ্য। এভাবে আমদানি-রপ্তানি চললে বাংলাদেশের অনেক শিল্প কলকারখানায় কাঁচা মাল সংকট দেখা দেবে।

বেনাপোল কাস্টমস কার্গো শাখার রাজস্ব অফিসার আবু তাহের বলেন, পার্শ্ববর্তী পেট্রাপোল বন্দরে ইন্টারনেট লিংক না থাকায় তারা অনলাইন সিস্টেমে কাজ করতে পারছে না। অনলাইনের বিকল্প হিসেবে ট্যাবে ওয়াইফাই কানেকশন দিয়ে নামমাত্র আমদানি-রপ্তানি চালু রেখেছে পেট্রাপোল কাস্টমস।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০