
এম হেলাল উদ্দিন নিরব বিশেষ প্রতিনিধি
চট্টগ্রামের চন্দনাইশে পূর্ব ছৈয়দাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সমাপনী বর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার ( ৯ ডিসেম্বর ) দুপুরে বিদ্যালয় হলরুমে প্রধান শিক্ষক মাষ্টার মোহাম্মদ মনিরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, মমতাজ বেগম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আমজাদ হোসেন।
বিশেষ অতিথি ছিলেন, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি ও অত্র বিদ্যালয়ের সাবেক সহ সভাপতি সাংবাদিক মোহাম্মদ কমরুদ্দিন।
শিক্ষিকা এ্যাপি দাশের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষিকা যথাক্রমে,
শালীমা আক্তার, নাহিদা আকতার, কাজী মোছাঃ ছাবেরা বেগম, শারমিন আক্তার প্রমুখ।
পরে বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায়ী ছাত্রছাত্রীদের কে বিভিন্ন প্রজাতির গাছের চারা ও শিখন সামগ্রী বিতরণ করা হয়।
পুরো অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেবেকা বেগম ও দেবী নিতি রানী।। উক্ত অনুষ্ঠানে অত্র এলাকার নানান শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন