ABN BANGLA TV
৭ মার্চ ২০২৬, ১২:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“পূবাইলে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত”।

পূবাইলে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত।

নিউজ ডেস্ক:

গাজীপুর মহানগরীর পূবাইল এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় মালবাহী ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত প্রায় ৯টার দিকে পূবাইল রেলওয়ে স্টেশন সংলগ্ন রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—পূবাইল থানার ৪১ নম্বর ওয়ার্ডের নয়ানীপাড়া মৃধা বাড়ি এলাকার আশরাফ হোসেনের ছেলে সজীব হোসেন (৪০) এবং একই এলাকার সাতানীপাড়ার বড্ড সরকারের ছেলে হাবিবুর রহমান বাপ্পি সরকার (৩৫।

স্থানীয়রা জানান, সজীব ও বাপ্পি মোটরসাইকেলে করে রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রেন তাদের ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে করমতলা খ্রিষ্টান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পূবাইল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মুসা বলেন, রাত ৯টার দিকে স্টেশন অতিক্রম করার সময় মালবাহী ট্রেনটি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের স্বজনরা মরদেহ নিয়ে গেছেন এবং বিষয়টি রেল পুলিশকে জানানো হয়েছে।

এদিকে দুর্ঘটনার পর রেলগেটের গেটকিপার মনির ঘটনাস্থল ত্যাগ করেন। পরে তিনি জানান, গেট নামিয়ে বাঁশি বাজিয়ে মোটরসাইকেল আরোহীদের সতর্ক করা হয়েছিল। কিন্তু তারা গেটের পাশ দিয়ে প্রবেশ করলে ট্রেনের ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে।

অন্যদিকে এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে রেলগেটটি ত্রুটিপূর্ণ থাকায় পাশ দিয়ে অটোরিকশা ও মোটরসাইকেল পারাপার করে, ফলে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। দ্রুত রেলক্রসিংটি মেরামতের দাবি জানিয়েছেন তারা।

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান বলেন, রেলওয়ে আইনে ময়নাতদন্ত শেষে রেল পুলিশ মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করে থাকে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে রেল পুলিশের পৌঁছানোর অপেক্ষা চলছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০