ABN BANGLA TV
২৪ মার্চ ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

“পুলিশ-প্রশাসনের সহায়তায় পেট্রোল পাম্প সচল রাখার আহ্বান”।।

পুলিশ-প্রশাসনের সহায়তায় পেট্রোল পাম্প সচল রাখার আহ্বান।

নিউজ ডেস্ক:

দেশজুড়ে জ্বালানি তেলের সরবরাহে ঘাটতি ও ভোক্তাদের অতিরিক্ত চাপের মধ্যে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় পেট্রোল পাম্প চালু রাখতে পুলিশ ও প্রশাসনের সহায়তা চেয়েছে সংশ্লিষ্ট সংগঠন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দ্রুত সমন্বিত পদক্ষেপের ওপর জোর দেওয়া হয়েছে।

সোমবার (২৩ মার্চ) দুপুরে এক বার্তায় বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল এ আহ্বান জানান।

তিনি বলেন, আন্তর্জাতিক প্রেক্ষাপটে ইরানকে ঘিরে চলমান উত্তেজনার কারণে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ব্যাহত হচ্ছে, যার প্রভাব পড়েছে দেশীয় ডিপোগুলোতেও। ফলে চাহিদা থাকা সত্ত্বেও প্রয়োজনীয় পরিমাণ তেল সরবরাহ করা সম্ভব হচ্ছে না এবং পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সরবরাহ সংকটের কারণে দেশের বিভিন্ন ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকসহ সাধারণ মানুষের ভিড় বেড়েছে। এতে অনেক স্থানে অপ্রীতিকর ঘটনা ঘটছে—কোথাও কর্মীদের ওপর হামলা, কোথাও বা পাম্পে ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।

এমন পরিস্থিতিতে পাম্প মালিকদের স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিয়ে কার্যক্রম চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কর্মীদের নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করার পরামর্শও দেওয়া হয়েছে।

জানা গেছে, এ সংক্রান্ত বার্তার অনুলিপি দেশের সকল জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের কাছেও পাঠানো হয়েছে, যাতে প্রয়োজনীয় সহায়তা দ্রুত নিশ্চিত করা যায়।

অন্যদিকে, জ্বালানি তেল সরবরাহ ও বণ্টন ব্যবস্থায় অসামঞ্জস্য নিয়ে উদ্বেগ জানিয়েছে রাজশাহী বিভাগীয় পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।

তাদের এক চিঠিতে উল্লেখ করা হয়েছে, বাঘাবাড়ি ডিপোসহ বিভিন্ন ডিপো থেকে ট্যাংক লরির পূর্ণ ধারণক্ষমতা অনুযায়ী তেল বরাদ্দ দেওয়া হচ্ছে না। সাধারণত একটি ট্যাংক লরির প্রতিটি চেম্বারে প্রায় ৪ হাজার ৫০০ লিটার ধারণক্ষমতা থাকলেও অনেক ক্ষেত্রে ২ থেকে ৩ হাজার লিটার করে তেল দেওয়া হচ্ছে।

এর ফলে পরিবহন ব্যয় বেড়ে যাচ্ছে এবং পাম্প মালিকরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন বলে চিঠিতে উল্লেখ করা হয়। এমন পরিস্থিতিতে অনেক মালিক তেল উত্তোলনে অনাগ্রহ প্রকাশ করলে বিকল্প এজেন্সির মাধ্যমে সরবরাহ দেওয়া হচ্ছে, যা ভবিষ্যতে কালোবাজারি ও বাজার অস্থিতিশীলতার ঝুঁকি তৈরি করতে পারে।

এই প্রেক্ষাপটে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ট্যাংক লরির ধারণক্ষমতা অনুযায়ী পেট্রোল ও অকটেন বরাদ্দ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান রতনের স্বাক্ষরিত চিঠিটি যমুনা, মেঘনা ও পদ্মা অয়েল কোম্পানির সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছে বলে জানা গেছে।

সামগ্রিকভাবে, জ্বালানি সরবরাহ সংকট মোকাবিলায় দ্রুত সমন্বিত উদ্যোগ না নিলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০