ABN BANGLA TV
১৩ সেপ্টেম্বর ২০২৫, ৮:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পিরোজপুর পুলিশ লাইন্স ফোর্স ব্যারাক ভবনের সংস্কার কাজের উদ্বোধন করলেন পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের।

পিরোজপুর পুলিশ লাইন্স ফোর্স ব্যারাক ভবনের সংস্কার কাজের উদ্বোধন করলেন পুলিশ সুপার
খাঁন মুহাম্মদ আবু নাসের।

 

পিরোজপুর প্রতিনিধি :

 

পিরোজপুর জেলা পুলিশ লাইন্স ফোর্স ব্যারাক (পুরুষ) ভবনের সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে জেলা পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের আনুষ্ঠানিক ভাবে এ কাজের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের বলেন, পুলিশ সদস্যরা সার্বক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষায় নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। অথচ তাদের বসবাসের জন্য নির্ধারিত এই ব্যারাক ভবনটি দীর্ঘদিন ধরেই নাজুক অবস্থায় পড়ে ছিল, যা তাদের জন্য কষ্টকর ও অনুপযোগী পরিবেশ সৃষ্টি করেছিল। এ অবস্থায় আমি পুলিশ হেডকোয়ার্টারে সংস্কারের জন্য বরাদ্দ চাই। মহান আল্লাহর রহমতে এবং কর্তৃপক্ষের সদয় বিবেচনায় ২ কোটি ৬৫ লক্ষ টাকা বরাদ্দ পাওয়া যায়। সেই বরাদ্দ থেকেই আজ তিনতলা ফোর্স ব্যারাক ভবনের সংস্কার কাজের উদ্বোধন করতে পেরে আমি আনন্দিত ও গর্বিত। আগামী পাঁচ বছরের মধ্যে এই পুরনো ভবন ভেঙে এখানে একটি আধুনিক পাঁচতলা ভবন নির্মাণের পরিকল্পনাও রয়েছে। আশা করি, নতুন এই উদ্যোগ পুলিশ সদস্যদের জন্য আরও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করবে এবং তাদের মনোবল বাড়িয়ে দেবে।”

উদ্বোধন শেষে পুলিশ লাইন্স জামে মসজিদের ইমাম বিশেষ দোয়া পরিচালনা করেন। বসবাসরত পুলিশ সদস্যরা এ সময় সংস্কার কাজের উদ্বোধন উপলক্ষে সন্তুষ্টি প্রকাশ করে পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর থানার ওসি (তদন্ত) তরিকুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিলন মন্ডল, বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ডিআইও-১) মোঃ শরিফুল ইসলাম সহ পুলিশ লাইন্সের অন্যান্য কর্মকর্তা ও ফোর্স সদস্যরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০