ABN BANGLA TV
২৩ অক্টোবর ২০২৫, ১১:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পিরোজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত।

পিরোজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত।

 

পিরোজপুর প্রতিনিধি

মান সম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমাবে জীবন ও সম্পদের ক্ষতি” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে পিরোজপুরে যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে পালিত হয়েছে ৯ম জাতীয় নিরাপদ সড়ক দিবস। আজ বুধবার সকাল ১০ টায় জেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

আলোচনা সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা এর সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিআরটিএ এর সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মোবারক হোসেন সিভিল সার্জনের প্রতিনিধি ডা. আরিফ হোসেন, পিরোজপুর বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গাজী আসাদুজ্জামান মাসুম, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান সহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধিরা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, দেশে সড়ক দুর্ঘটনা দিন দিন বাড়ছে, যা রোধে জনসচেতনতা বৃদ্ধি ও ট্রাফিক আইন মানার বিকল্প নেই। বক্তারা আরও বলেন, ডিজিটাল প্রযুক্তির সঠিক ব্যবহার, সড়ক নিরাপত্তা আইন কঠোরভাবে প্রয়োগ এবং আধুনিক ও নিরাপদ পরিবহন ব্যবস্থা গড়ে তোলার ওপর এখনই জোর দিতে হবে।

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মধ্যে নিরাপদ সড়ক সচেতনতামূলক লিফলেট, স্টিকার ও হেলমেট বিতরণ করা হয়। এছাড়া পরবর্তী এক মাসব্যাপী জেলার ৫টি স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে জানান আয়োজকরা।

পিরোজপুর প্রতিনিধি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০