ABN BANGLA TV
২৩ জুন ২০২৬, ১২:০১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

পিতার চেয়ার চুরির রেশ না কাটতেই পুত্রের বিরুদ্ধে স্বর্ণ চুরির অভিযোগ।

পিতার চেয়ার চুরির রেশ না কাটতেই পুত্রের বিরুদ্ধে স্বর্ণ চুরির অভিযোগ।

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের পটিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের তেঁতুলতলা এলাকায় একটি পরিবারের বাসা থেকে স্বর্ণালঙ্কার চুরির ঘটনায় ইসতিয়াক আহমেদ হিমেল (২২) নামে এক যুবকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তিনি কথিত সাংবাদিক নুর হোসেনের ছোট ছেলে বলে সূত্রে জানা গেছে। পটিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের তেঁতুলতলা এলাকার হালিমের স্ত্রীর দুই ভরি ২ ভরি স্বর্ণ চুরির ঘটনায় বেশ আলোচনা চলছে।

অভিযোগকারী পরিবারের দাবি, গত সপ্তাহে তাদের বাসা থেকে স্বর্ণালঙ্কার নিখোঁজ হওয়ার পর অনুসন্ধানে ইসতিয়াক আহমেদ হিমেলের সম্পৃক্ততার বিষয়টি সামনে আসে। তবে পারিবারিক ও সামাজিক কারণে ভুক্তভোগী পরিবার তাদের পরিচয় প্রকাশ করতে অনিচ্ছুক।

স্থানীয় সূত্রে জানা যায়, চুরি হওয়া স্বর্ণ স্থানীয় “স্বর্ণ বাহার” নামের একটি স্বর্ণের দোকানে বিক্রি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় ইসতিয়াকের মায়েরও সম্পৃক্ততা ছিল বলে স্থানীয়দের একটি অংশ দাবি করেছে। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সূত্রগুলো আরও জানায়, ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় কিছু ব্যক্তির মধ্যস্থতায় বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। একাধিক সূত্রের দাবি, পরবর্তীতে ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রায় ১ লাখ ৮৬ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়।

এদিকে, স্থানীয়দের অভিযোগ, একই পরিবারের সদস্যদের বিরুদ্ধে অতীতেও বিভিন্ন সময় চুরি ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছিল। সর্বশেষ এ ঘটনার পর পরিবারটি তেতুলতলা এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছে বলে জানা গেছে। যদিও এ বিষয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন।।

অভিযোগের বিষয়ে ইসতিয়াক আহমেদ হিমেল, তার মা অথবা তার বাবা নুর হোসেনের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, এর আগে পটিয়া প্রেস ক্লাবের মালামাল সরিয়ে নেওয়ার অভিযোগে নুর হোসেনকে ঘিরেও বিতর্ক সৃষ্টি হয়েছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০