ABN BANGLA TV
১২ মে ২০২৬, ৮:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“পাহাড় কণ্ঠ ডটকম-এর উপদেষ্টার দায়িত্বে আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং”।

পাহাড় কণ্ঠ ডটকম-এর উপদেষ্টার দায়িত্বে আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং।

বান্দরবান প্রতিনিধি: সুকেল তঞ্চঙ্গ্যা।

পার্বত্য চট্টগ্রামের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘পাহাড় কণ্ঠ ডটকম’-এর উপদেষ্টা হিসেবে যুক্ত হয়েছেন বিশিষ্ট ব্যক্তিত্ব কে এস মং। তিনি পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য এবং বন,পরিবেশ ও শিক্ষা বাণিজ্য বিষয়ক কমিটির আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

কর্তৃপক্ষের আশা,তাঁর দীর্ঘ অভিজ্ঞতা ও প্রজ্ঞা দিকনির্দেশনা পোর্টালটির সম্পাদকীয় নীতিকে আরও সমৃদ্ধ করবে এবং এর সামগ্রিক কার্যক্রমে নতুন গতিশীলতা আনবে। কে এস মং দীর্ঘ সময় ধরে পার্বত্য চট্টগ্রামের অধিকার রক্ষা এবং এই অঞ্চলের আর্ত-সামাজিক উন্নয়নের সাথে নিবিড়ভাবে জড়িত।

সংবাদমাধ্যমটির সংশ্লিষ্টরা মনে করেন, তাঁর সুদীর্ঘ অভিজ্ঞতার ছোঁয়ায় পাহাড় কণ্ঠ ডটকম বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকদের কাছে আরও বিশ্বস্ত ও গ্রহণযোগ্য হয়ে উঠবে।

প্রতিষ্ঠালগ্ন থেকেই পাহাড় কণ্ঠ ডটকম রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান—এই তিন পার্বত্য জেলাসহ দেশের প্রান্তিক জনপদের অবহেলিত ও গুরুত্বপূর্ণ খবরগুলো সাহসের সাথে তুলে ধরে আসছে। কে এস মং-এর অন্তর্ভুক্তিতে এই লক্ষ্য ও উদ্দেশ্য আরও সুদৃঢ় হলো।

“আমরা আমাদের সম্মানিত পাঠক ও শুভাকাঙ্ক্ষীদের আশ্বস্ত করতে চাই যে, তিন পার্বত্য জেলাসহ দেশের প্রতিটি কোণার সংবাদ এখন থেকে আরও গুরুত্বের সাথে আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে। পাহাড় ও সমতলের সেতুবন্ধন হিসেবে পাহাড় কণ্ঠ ডটকম সবসময় আপনাদের পাশে থাকবে।”

নতুন এই পথচলায় সকল পাঠক, লেখক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে পাহাড় কণ্ঠ পরিবার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০