ABN BANGLA TV
৩০ মে ২০২৬, ১০:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“পালেগ্রাম নাছির মোহাম্মদ পাড়ায় ফরিদ আহমদের জানাজা সম্পন্ন, হাজারো মুসল্লীর ঢল”।

পালেগ্রাম নাছির মোহাম্মদ পাড়ায় ফরিদ আহমদের জানাজা সম্পন্ন, হাজারো মুসল্লীর ঢল।

মোহাম্মদ আমিনুল ইসলাম, চট্টগ্রাম (বাঁশখালী) প্রতিনিধি :

চট্টগ্রামের বাঁশখালীর পালেগ্রাম নাছির মোহাম্মদ পাড়া নিবাসী মরহুম আলী আহমদ (ফকির) সাহেবের সুযোগ্য সন্তান এবং প্রবাসী মোহাম্মদ নাছির উদ্দিনের শ্রদ্ধেয় পিতা জনাব ফরিদ আহমদের জানাজার নামাজ সম্পন্ন হয়েছে।

শুক্রবার সকাল ১১টায় পালেগ্রাম নাছির মোহাম্মদ পাড়া লতিফা খাতুন জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় এলাকার সর্বস্তরের হাজার হাজার মুসল্লী অংশগ্রহণ করেন। মুসল্লীদের উপস্থিতিতে পুরো এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মরহুম ফরিদ আহমদ ছিলেন অত্যন্ত ভদ্র, সদালাপী, ধর্মপরায়ণ ও মানবিক গুণাবলির অধিকারী একজন ব্যক্তি। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তাঁর সুসম্পর্ক ছিল। তিনি সবসময় মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়াতেন। তাঁর মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এসময় উপস্থিত মুসল্লীরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করা হয়, তিনি যেন মরহুমের জীবনের সকল ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমিন।

জানাজা ও দাফন কার্যক্রমে বিভিন্ন সামাজিক ও সংগঠনের নেতৃবৃন্দের সাথে কালীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আমিনুর রহমান চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিতদের মধ্যে ছিলেন—বাঁশখালী প্রবাসী ফাউন্ডেশন এর রুহুল আমিন (অর্থ সম্পাদক),

মোহাম্মদ ইমতিয়াজ তালুকদার (ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক),

মীর মোহাম্মদ জিল্লুল করিম (সহকারী অর্থ সম্পাদক),

মোহাম্মদ আলী আকবর (সহকারী অর্থ সম্পাদক) এবং

মুহাম্মদ হেফাজত উদ্দিন (সহকারী অর্থ সম্পাদক)।

এছাড়াও অনলাইনে যুক্ত থেকে শোক প্রকাশ ও দোয়া করেন—

মাওলানা মুহাম্মদ বেলাল উদ্দিন (মহাসচিব) এবং

মুহাম্মদ নাছির উদ্দিন (সাংগঠনিক সম্পাদক)।

স্থানীয়দের মতে, মরহুম ফরিদ আহমদের মৃত্যুতে এলাকাবাসী একজন সজ্জন, ধর্মপ্রাণ ও মানবিক ব্যক্তিত্বকে হারালো, যার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০