
পার্বত্য এলাকার উন্নয়ন ও নারীদের ক্ষমতায়ন নিয়ে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এডভোকেট মাধবী মার্মা এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলের শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ তঞ্চঙ্গ্যা স্টুডেন্ট ওয়েলফেয়ার ফোরাম BTSWF – এর কেন্দ্রীয় ও অঞ্চল কমিটির নেতৃবৃন্দরা।
আজ ১২ই মে মঙ্গলবার এমপির ব্যক্তিগত বাসভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় সংগঠনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সংগঠনের প্রতিনিধিরা তঞ্চঙ্গ্যা শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা, হোস্টেল সুবিধা এবং পার্বত্য অঞ্চলে শিক্ষার মানোন্নয়ন নিয়ে তাদের পরিকল্পনা তুলে ধরেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শুরু হওয়া এই সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ তঞ্চঙ্গ্যা স্টুডেন্টস ওয়েল ফেয়ার ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক: বিতনময় তঞ্চঙ্গ্যা, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নাইক্ষ্যংছড়ি অঞ্চল কমিটির সভাপতি: বিমল তঞ্চঙ্গ্যা, বান্দরবান অঞ্চল কমিটির সভাপতি: শিমুল তঞ্চঙ্গ্যা, রোয়াংছড়ি অঞ্চল কমিটির সভাপতি: সুজন কুমার তঞ্চঙ্গ্যা-সহ কেন্দ্রীয় ও বিভিন্ন অঞ্চল কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত সংরক্ষিত নারী এমপিকে সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানোর পাশাপাশি পার্বত্য অঞ্চলের তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের শিক্ষার্থীদের সমস্যা ও সম্ভাবনাগুলো তুলে ধরা হয়।
পার্বত্য এলাকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং বিশেষ করে নারী শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে সংসদ সদস্যের বিশেষ দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এসময় এমপি মহোদয় সংগঠনের সামাজিক কার্যক্রমের প্রশংসা করেন এবং পার্বত্য অঞ্চলের উন্নয়নে একযোগে কাজ করার আশ্বাস দিয়ে তিনি বলেন, পার্বত্য অঞ্চলের নারীদের ক্ষমতায়ন এবং তরুণ প্রজন্মের মেধা বিকাশে সরকার বদ্ধপরিকর।
এ সময় সংগঠনের নেতৃবৃন্দরা বলেন:
“আমরা মাননীয় সংসদ সদস্যের সাথে আমাদের সংগঠনের লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেছি। তিনি আমাদের শিক্ষা ও সমাজসেবামূলক কাজে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন।”
সাক্ষাৎ শেষে পার্বত্য অঞ্চলের কৃষ্টি ও সংস্কৃতি রক্ষা এবং প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার আদায়ে সংরক্ষিত নারী এমপির সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন সংগঠনের সদস্যরা। শুভেচ্ছা বিনিময় শেষে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
মন্তব্য করুন