ABN BANGLA TV
২১ জুন ২০২৬, ৭:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি মন্ত্রণালয় পুনর্গঠন ও উপজাতীয় মন্ত্রী নিয়োগের দাবিতে বান্দরবানে মানববন্ধন।

পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি মন্ত্রণালয় পুনর্গঠন ও উপজাতীয় মন্ত্রী নিয়োগের দাবিতে বান্দরবানে মানববন্ধন।

বান্দরবান প্রতিনিধি: সুকেল তঞ্চঙ্গ্যা।

পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির যথাযথ বাস্তবায়ন ও পার্বত্য মন্ত্রণালয়ের প্রশাসনিক কাঠামো পুনর্গঠন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বর্তমান প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন কে অন্যত্র পদায়ন ও পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি অনুযায়ী একজন উপজাতীয় ব্যাক্তিকে মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার দাবিতে আজ: ২১ই জুন (রবিবার) সকালে বান্দরবান পার্বত্য চট্টগ্রাম নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত মানববন্ধন কর্মসূচি টি জেলার প্রেস ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়‌। এ সময় বিভিন্ন পাহাড়ি সম্প্রদায়ের শত শত মানুষ এই মানববন্ধন কর্মসূচিতে সমবেত হন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরের দীর্ঘ সময় পার হলেও এখনো অনেক মৌলিক ধারা বাস্তবায়ন হয়নি। বিশেষ করে, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে চুক্তির চেতনা অনুযায়ী উপজাতীয় প্রতিনিধিকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেওয়ার দাবি জানান তারা। বর্তমান প্রতিমন্ত্রী মীর হেলালকে অন্যত্র পদায়নের দাবি তুলে বক্তারা বলেন, মন্ত্রণালয়ের নেতৃত্ব পাহাড়ি জনগোষ্ঠীর প্রকৃত প্রতিনিধির হাতে থাকা জরুরি।

তারা আরো বলেন: আমাদের দাবি স্পষ্ট, পার্বত্য শান্তি চুক্তি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে হবে। এই চুক্তি অনুযায়ী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে একজন উপজাতীয় মন্ত্রী নিয়োগ দিতে হবে, যাতে পাহাড়ি অঞ্চলের মানুষের অধিকার ও উন্নয়ন নিশ্চিত হয়।

মানববন্ধন শেষে আন্দোলনকারীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন তারা। দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আয়োজকরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০