ABN BANGLA TV
১৮ জুন ২০২৬, ১১:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আঞ্চলিক পরিষদ সদস্য কেএস মং-এর সাথে বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নতুন কমিটির সৌজন্য সাক্ষাৎ।

আঞ্চলিক পরিষদ সদস্য কেএস মং-এর সাথে বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নতুন কমিটির সৌজন্য সাক্ষাৎ।

নিজস্ব প্রতিবেদক:

বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ এ নবনির্বাচিত সভাপতি বাচ্চু ও সাধারণ সম্পাদক আলমগীরসহ নতুন কমিটির নেতৃবৃন্দদের সাথে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কেএস মং-এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচন- পরবর্তী এই সৌজন্য সাক্ষাতে নবনির্বাচিত নেতারা কেএস মং-কে ফুলের শুভেচ্ছা জানান। এ সময় নতুন কমিটির পক্ষ থেকে শ্রমিক সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। পরে কেএস মং নবনির্বাচিত নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

সাক্ষাৎকালে নবনির্বাচিত সভাপতি বাচ্চু বলেন, শ্রমিকদের ভালোবাসা ও আস্থার প্রতিদান দিতে তিনি সবসময় তাদের পাশে থাকবেন। শ্রমিকদের অধিকার রক্ষা, কল্যাণ নিশ্চিতকরণ এবং সংগঠনের উন্নয়নে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে তিনি অঙ্গীকার ব্যক্ত করেন।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক আলমগীর বলেন, শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হবে। সংগঠনের ঐক্য ও সম্প্রীতি বজায় রেখে সকলকে সঙ্গে নিয়ে একটি শক্তিশালী ও কার্যকর শ্রমিক সংগঠন গড়ে তোলার চেষ্টা করা হবে।

এ সময় কেএস মং বলেন, তিনি সবসময় শ্রমিকদের পাশে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। পাহাড় কিংবা সমতল—যেকোনো স্থানে শ্রমিকরা সমস্যায় পড়লে তাকে পাশে পাবে। শ্রমিকদের কল্যাণ ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি আগামীতেও সহযোগিতা অব্যাহত রাখবেন বলে আশ্বাস দেন।

আলোচনা শেষে তিনি উপস্থিত শ্রমিক নেতাদের খোঁজখবর নেন এবং তাদের শারীরিক সুস্থতা ও সার্বিক কল্যাণ কামনা করেন। একই সঙ্গে শ্রমিকদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করতে ভবিষ্যতে একটি প্রীতি-পিকনিক আয়োজনের কথাও উল্লেখ করেন।

এ সময় মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের বিভিন্ন নেতা-কর্মী উপস্থিত ছিলেন। এছাড়াও প্রকৃতি বড়ুয়া, সাংবাদিক বাবুল খানঁ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০