ABN BANGLA TV
৮ সেপ্টেম্বর ২০২৫, ৬:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাকুয়াখালী ট্রাজেডিসহ পার্বত্য চট্টগ্রামের সকল গণহত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে গোলটেবিল বৈঠক।

পাকুয়াখালী ট্রাজেডিসহ পার্বত্য চট্টগ্রামের সকল গণহত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে গোলটেবিল বৈঠক।

 

আজ পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ লিগ্যাল এইড কমিটির উদ্যোগে চট্টগ্রাম প্রেস ক্লাবের সুলতান আহমেদ হলে লংগদুর পাকুয়াখালীতে ৩৫ কাঠুরিয়া হত্যাকাণ্ডসহ পার্বত্য চট্টগ্রামের সকল গণহত্যার বিচার দাবিতে এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট পারভেজ তালুকদারের সভাপতিত্বে বৈঠকে প্রবন্ধ উপস্থাপন করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) চেয়ারম্যান ও জাতীয় দৈনিক *জাগো জনতা*- এর প্রকাশক কাজী মোঃ মজিবর রহমান।

আলোচনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস, প্রধান আলোচক হিসেবে বিশিষ্ট নিরাপত্তা বিশ্লেষক মেজর (অব.) এমদাদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক *আমার দেশ* পত্রিকার চট্টগ্রাম রিজিয়ন প্রধান ও আবাসিক সম্পাদক এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব এ এস এম জাহিদুল করিম কচি, ইসলামী আন্দোলন বাংলাদেশের চট্টগ্রাম মহানগর সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জান্নাতুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম বিষায়ক বিশিষ্ট লেখক ও গবেষক অধ্যক্ষ এম এ আমিন। বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগর সভাপতি মো. এমদাদুল্লাহ সোহায়েল, প্রবীণ সাংবাদিক কামাল পারভেজ, নগর জামায়াত নেতা মো. মনছুরুল হাসান জিয়া, ইসলামী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর সহ-সভাপতি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা মুহাম্মদ আবদুল কাদের, ইসলামী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর প্রচার সম্পাদক মুহাম্মদ আরিফুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্রনেতা নিজাম তালুকদার, যুবনেতা আরশাদুল ইসলাম প্রমুখ।

বক্তারা পাকুয়াখালী ট্রাজেডিতে ৩৫ কাঠুরিয়ার হত্যাকাণ্ডের বিচারসহ পার্বত্য চট্টগ্রামে ৩৫ হাজার নিরীহ বাঙালি হত্যার বিচার, নিহতদের পরিবারকে পুনর্বাসন ও ক্ষতিপূরণের জোর দাবি জানান। তারা বলেন, “৩০ বছর পার হয়ে গেল, অসংখ্য সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু কোনো সরকার পার্বত্য বাঙালি হত্যার বিচার বা ক্ষতিপূরণ দেয়নি।”

বক্তারা জোরালোভাবে উল্লেখ করেন, এসব হত্যাকাণ্ডের বিচার অবশ্যই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করতে হবে। তারা সতর্ক করে বলেন “এবারও যদি বিচার না হয়, তবে রাজপথে নেমে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০