ABN BANGLA TV
১০ এপ্রিল ২০২৬, ১২:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল রেখে বিল পাস”।

পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল রেখে বিল পাস।

নিউজ ডেস্ক:

মুক্তিযুদ্ধকালীন সময়ে পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে চিহ্নিত রাজনৈতিক দলগুলোর নাম বহাল রেখে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) অধ্যাদেশ সংশোধনের একটি বিল জাতীয় সংসদে পাস হয়েছে। এতে সে সময়ের মুসলিম লীগ, জামায়াতে ইসলামী এবং নেজামে ইসলাম পার্টির নাম আগের মতোই বহাল রাখা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) অনুষ্ঠিত সংসদের অধিবেশনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বিলটি উপস্থাপন করেন। পরে কণ্ঠভোটের মাধ্যমে এটি অনুমোদন পায়।

তবে বিলটি নিয়ে সংসদে আপত্তি তোলেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমান। তিনি এ বিষয়ে বক্তব্য দিয়ে বিলের বিভিন্ন দিক নিয়ে প্রশ্ন তোলেন। অন্যদিকে, তাদের জোটসঙ্গী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিলটির বিষয়ে কোনো আপত্তি নেই বলে স্পিকারকে লিখিতভাবে জানিয়েছে।

সংসদের বিশেষ কমিটি জানায়, অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি অপরিবর্তিত অবস্থায় বিল আকারে উত্থাপনের সুপারিশ করা হয়েছে। সেই ধারাবাহিকতায় জামুকা সংশোধন বিলটিও পাস করা হয়।

এদিকে, বিশেষ কমিটির প্রতিবেদনে ভিন্নমত (নোট অব ডিসেন্ট) তুলে ধরেন জামায়াতের সংসদ সদস্যরা। তাদের বক্তব্যে বলা হয়, সংশোধন ছাড়া বিলটি পাস হলে বর্তমানে সক্রিয় রাজনৈতিক দলগুলো—যেমন মুসলিম লীগ, জামায়াতে ইসলামী ও নেজামে ইসলাম—পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে চিহ্নিতই থেকে যাবে, যা তারা অযৌক্তিক বলে দাবি করেন।

জামায়াতের পক্ষ থেকে আরও উল্লেখ করা হয়, ২০০২ সালে প্রণীত আইনে এসব দলকে পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে উল্লেখ করা হয়নি। তাদের মতে, একটি রাজনৈতিক দলকে সশস্ত্র বাহিনীর সহযোগী হিসেবে চিহ্নিত করা গণতান্ত্রিক রাজনীতির পরিপন্থী।

একইসঙ্গে, ‘বীর মুক্তিযোদ্ধা’ ও মুক্তিযুদ্ধের সংজ্ঞা নিয়েও সংশোধনের দাবি জানান দলটির সংসদ সদস্যরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০