ABN BANGLA TV
৪ মার্চ ২০২৬, ৮:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“পহেলা বৈশাখের মধ্যেই চালু হচ্ছে ‘কৃষক কার্ড’”।

পহেলা বৈশাখের মধ্যেই চালু হচ্ছে ‘কৃষক কার্ড’।

নিউজ ডেস্ক:

কৃষকদের জন্য দীর্ঘদিন ধরে আলোচিত ‘কৃষক কার্ড’ পাইলট প্রকল্প হিসেবে আগামী পহেলা বৈশাখের মধ্যেই চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রাথমিকভাবে এই কার্যক্রম দেশের ৯টি উপজেলার ৯টি ইউনিয়নে পরীক্ষামূলকভাবে বাস্তবায়িত হবে।

বুধবার (৪ মার্চ) সচিবালয়ে কৃষক কার্ড বাস্তবায়ন কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের জানিয়েছেন কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশীদ। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

কৃষিমন্ত্রী বলেন, আমরা আশা করি, পহেলা বৈশাখের মধ্যেই কার্যক্রম চালু করা সম্ভব হবে। প্রথম পর্যায়ে নির্বাচিত ৯টি ইউনিয়নে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের অগ্রাধিকার দিয়ে এটি শুরু হবে। কৃষক কার্ডের মাধ্যমে বিভিন্ন সরকারি সুবিধা সহজভাবে তাদের কাছে পৌঁছে দেওয়া হবে।

কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হলো উৎপাদন, কৃষিজমি, কৃষিপণ্য এবং কৃষকের তথ্যকে একটি সুসংগঠিত ব্যবস্থার আওতায় আনা। এতে কৃষকরা সহজে সরকারি সহায়তা পাবেন, এবং সরকারের কাছে কৃষি খাতের হালনাগাদ ও সঠিক তথ্য থাকবে।

প্রাথমিকভাবে প্রান্তিক কৃষকদের জন্য বিশেষ সুবিধা প্রদানের বিষয়টি বিবেচনা করা হচ্ছে, যা ফ্যামিলি কার্ডের আদলে পরিচালিত হবে।

মন্ত্রী বলেন, যারা সরাসরি উৎপাদনের সঙ্গে যুক্ত, শুধুমাত্র তারা এই প্রকল্পে কৃষক হিসেবে অন্তর্ভুক্ত হবেন। প্রকৃত ও সক্রিয় কৃষকদের একটি নির্ভরযোগ্য ডাটাবেজ তৈরি করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।

বৈঠকে বিনামূল্যে সার ও বীজ বিতরণের বিষয়েও আলোচনা হয়েছে, তবে দরিদ্র ও প্রান্তিক কৃষকদের ক্ষেত্রে এই সুবিধা কার্যকর হবে কি না তা এখনও চূড়ান্ত হয়নি। এ বিষয়ে বিস্তারিত সিদ্ধান্ত পরে নেওয়া হবে বলে জানান কৃষিমন্ত্রী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০