ABN BANGLA TV
৯ মার্চ ২০২৬, ৭:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“পর্যাপ্ত মজুত আছে, ভোজ্যতেলের দাম বাড়বে না: বাণিজ্যমন্ত্রী”।

পর্যাপ্ত মজুত আছে, ভোজ্যতেলের দাম বাড়বে না: বাণিজ্যমন্ত্রী।

নিউজ ডেস্ক:

বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, বর্তমানে দেশে ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং দাম একফোঁটাও বাড়বে না।

সোমবার (৯ মার্চ) ভোজ্যতেলের সার্বিক সরবরাহ পরিস্থিতি পর্যালোচনার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে আমদানিকারক ও ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে বাজারে যে অস্থিরতার খবর পাওয়া গেছে, তার পেছনে মূল কারণ হচ্ছে কিছু ভোক্তার আতঙ্কিত হয়ে অতিরিক্ত কেনাকাটা করা। এতে কিছু জায়গায় সাময়িকভাবে সরবরাহের ওপর চাপ সৃষ্টি হয়েছে। তবে সামগ্রিকভাবে বাজারে তেলের কোনো ঘাটতি নেই।

তিনি জানান, গত কয়েকদিনে বিভিন্ন জায়গায় ভোজ্যতেলের সংকট বা লিটারে দুই টাকা বেশি দামে বিক্রির খবর প্রকাশিত হওয়ায় পরিস্থিতি পর্যালোচনার জন্য এই বৈঠক ডাকা হয়। বৈঠকে আমদানিকারক ও রিফাইনারি মালিকদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী বাজারে পর্যাপ্ত ভোজ্যতেল মজুত রয়েছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা সার্বিক পরিস্থিতি জানতে এবং সরবরাহের অবস্থা পর্যালোচনা করতে বসেছিলাম। সেখানে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কাছ থেকে নিশ্চিত হওয়া গেছে যে দেশে ভোজ্যতেলের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। তবে কোথাও কোথাও ভোক্তাদের অতিরিক্ত কেনাকাটার প্রবণতার কারণে কিছু দোকানে সাময়িকভাবে মজুত শেষ হয়ে যেতে পারে।

নিজের একটি অভিজ্ঞতার কথাও তুলে ধরে মন্ত্রী বলেন, রাজধানীর একটি বাজারে গিয়ে তিনি দেখেছেন রাস্তার পাশে বড় দোকানগুলোতে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং বোতলের গায়ে নির্ধারিত দামই লেখা আছে। তবে বাজারের ভেতরের একটি দোকানে সীমিত পরিমাণ তেল রেখে প্রতি লিটারে দুই থেকে তিন টাকা বেশি দামে বিক্রির চেষ্টা করা হচ্ছিল।

ভোক্তাদের উদ্দেশে তিনি বলেন, আতঙ্কিত হয়ে বেশি পরিমাণে পণ্য কেনার কোনো প্রয়োজন নেই। বাজারে যখন পণ্য পর্যাপ্ত রয়েছে, তখন অযথা বেশি কেনাকাটা করলে অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিতে পারে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জ্বালানি তেলের মতো ভোজ্যতেলের ক্ষেত্রেও কোনো সংকট নেই। জ্বালানি তেল, গ্যাস কিংবা ভোজ্যতেল—কোনোটিতেই ঘাটতি নেই। তাই এসব পণ্যের সঙ্গে ‘সংকট’ শব্দটি যুক্ত করে অযথা বিভ্রান্তি সৃষ্টি না করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে তদারকি কার্যক্রম আরও জোরদার করা হবে। একই সঙ্গে গুজব ও আতঙ্ক ছড়ানো থেকে বিরত থাকার জন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।

তেলের দাম বাড়বে কি না—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী স্পষ্টভাবে বলেন, ভোজ্যতেলের দাম একফোঁটাও বাড়বে না। ভোক্তারা নিশ্চিন্তে বাজার করতে পারেন।

বাজারে অনিয়ম বা অতিরিক্ত দামে বিক্রির ঘটনা ঘটলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও জানান তিনি। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত বাজার তদারকি করছে এবং জেলা প্রশাসনও এ বিষয়ে অভিযান চালিয়ে যাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০