ABN BANGLA TV
১৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পরানগঞ্জের প্রতারক,আজহারুল ইসলাম আজাদের প্রতারণার খপ্পরে পরে সর্বস্বান্ত একাধিক পরিবার।

 

পরানগঞ্জের প্রতারক,আজহারুল ইসলাম আজাদের প্রতারণার খপ্পরে পরে সর্বস্বান্ত একাধিক পরিবার।

 

ক্রাইম রিপোর্টার শিউলি আক্তার

 

ময়মনসিংহ সদর উপজেলার ৪নং পরানগঞ্জ ইউনিয়নের বীর বওলা গ্রামের উছিম উদ্দিনের পুত্র মোঃ আজাদ মিয়ার প্রতারণা কোনো মতেই থামছে না। তার প্রতারণার ধারাবাহিকতায় একাধিক পরিবার হয়রানির শিকার হচ্ছে।

তার প্রতারণার ছোবলে নিঃস্ব পরিবারগুলো প্রশাসনের ধারস্থ হয়েও পাচ্ছে না ন্যায় বিচার।

সম্প্রতি একটি লড়ি গাড়ির একই বডি বার বার বিভিন্ন জনের কাছে বিক্রি করে প্রতারণা করছেন। এরই জের ধরে ব্যাপক উত্তেজনা পরিবেশের সৃষ্টি হয়েছে। যেকোনো সময় ঘটতে পারে অপ্রীতিকর ঘটনা।

এ বিষয়ে ভুক্তভোগী আশরাফুল ইসলামের চাচা মোঃ জুলহাস উদ্দিন,সাংবাদিকদের জানান ‘আমার বাতিযা লড়ি গাড়ীর পিছনের বডি অংশটুকু ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা দিয়ে ক্রয় করি। পরবর্তীতে ০৫/০৭/২০২৫ইং তারিখ আমাকে আজাদ মুঠোফোনে বলে তার এক গাড়ী বালু লাগবে। পরবর্তীতে আমার লড়ি গাড়ীর ড্রাইভার একলাছ মিয়া এক গাড়ী বালু নিয়ে যায়।

বালু ফালানো কাজ শেষ করে আসার উদ্দেশ্যে রওনা দিলে আজাদ আমার গাড়ীর ড্রাইভারকে বলে গাড়ীর পিছনের অংশটুকু রাখিয়া যাও। ড্রাইভার তার কথা না শুনায় আজাদ তার লোকবল নিয়ে জোরপূর্বক গাড়ির বডির পিছনের অংশটুকু রেখে দেয় এবং ড্রাইভারকে মারধর করে।’

এই ঘটনায় বিএনপি নেতা সেলিম মিয়া জানান, তিন ইউনিয়নের বিএনপির নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে পরানগঞ্জ বাজারে তিনবার সালিশি বৈঠকের লড়ী গাড়িটি ফিরিয়ে দেওয়ার জন্য ৩০ হাজার টাকা দেওয়া হয়েছিল, দিয়ে দিচ্ছি বলে কোনো সুরাহা হয়নি।

পরানগঞ্জের এমরান হোসেন বলেন লড়ী গাড়ি বিক্রয় করার সময় আমার উপস্থিতিতে  আশরাফুল ইসলাম এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা গুনে দেই আজাদকে। পরবর্তীতে প্রতারক আজাদ শুম্ভগঞ্জের স্বপন মিয়ার কাছে বিক্রয় করে দেয়।

স্থানীয় মাতাব্বর সহ এলাকার খাইরুল ইসলাম বলেন চিহ্নিত প্রতারকের খপ্পরে পড়ে সর্বস্বান্ত একাধিক পরিবার।এ ছাড়া এলাকার অনেক লোকেরও টাকা মেরে দিয়েছে। প্রতারকদের মহাফাঁদ থেকে বাদ যাচ্ছে না কেউই।

অভিযুক্ত প্রতারক মো: আজাদ মিয়ার মুঠোফোনে কল করে বার বার যোগাযোগের চেষ্টা করলে তিনি কল রিসিভ করেননি। এমনকি তার বাড়িতে গেলে তার স্ত্রী জানিয়েছেন, সে বাড়িতে নেই।

বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম‍্যাজিষ্টেট আমলী আদালতে আশরাফুল ইসলাম বাদী হয়ে ৩৪১/৩২৩/৩৭৯/৩৮৫/৩৮৭/১০৯/৫০৬ ধারাই মামলা দায়ের করেন। যাহার মোকদ্দমা নং ২২৫৯/২৫

অভিযোগকারী পক্ষকে পদক্ষেপ গ্রহণের জন্য সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমলী আদালতের বিধানমতে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে তদন্ত পূর্বক সাক্ষীদের সাক্ষ্য সংযুক্ত করে আগামী ধার্য তারিখের মধ্যে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিল করার জন্য অফিসার ইনচার্জ, ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানাকে নির্দেশ প্রদান করেন আদালত ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে অবৈধ বিদ্যুৎ সংযোগে অটো চার্জিং গ্যারেজে মধ্যরাতের অভিযান, ৪ অটো জব্দ

১

রুহিয়ায় ধ্বংসের মুখে ৭ বিঘা ধানক্ষেত দোকানদারের পরামর্শে কীটনাশক প্রয়োগ

২

রোমাঞ্চকর ফাইনালে তাকরিম একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন ধর্মপুর ফুটবল একাদশ

৩

বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রবিবার চার পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

৪

অসহায় নারীদের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ

৫

রুহিয়ায় এ বি কিন্ডার গার্ডেন এন্ড মডেল স্কুলের সমাপনী পরীক্ষার ফলপ্রকাশ

৬

সাতকানিয়া-লোহাগাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বাশার ট্রাস্টের সংবর্ধনা

৭

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

৮

বে অব বেঙ্গল ম্যারাথনে সাফল্য পেলেন বান্দরবানের হিল রানার্সের দৌড়বিদরা

৯

বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন মিলনমেলা অনুষ্ঠিত

১০

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে শুভ মধু পূর্ণিমা উদযাপন

১১

খাবার নাকি বিষ? ভোক্তার জীবন নিয়ে ছিনিমিনি আর কতদিন—জাহাঙ্গীর আলম

১২

টেকনাফে মালয়েশিয়া পাচারের আগে ১৭ জন উদ্ধার

১৩

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ মধু পূর্ণিমা আজ

১৪

রেইছা ৫নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় মো. জাহাঙ্গীর আলম

১৫

সাংবাদিকদের কল্যাণে ২০ লাখ টাকার সহায়তা এবিজি ফাউন্ডেশনের

১৬

মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন, কক্সবাজারকে করা হবে আধুনিক পর্যটন নগরী” —পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৭

ঠাকুরগাঁয়ের রুহিয়ায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১৮

সাতকানিয়ায় মৌলভীপাড়া প্রবাসী কর্পোরেশনের মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

১৯

রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য— পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

২০