ABN BANGLA TV
৩১ জুলাই ২০২৫, ১:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পটিয়ায় থানার বিশেষ অভিযানে ডাকাত, মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্ট ভুক্ত আসামিসহ গ্রেফতার-৮।

পটিয়ায় থানার বিশেষ অভিযানে ডাকাত, মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্ট ভুক্ত আসামিসহ গ্রেফতার-৮।

 

চট্টগ্রামের পটিয়ায় বিশেষ অভিযানে ডাকাত দলের দুই সদস্য, দুই মাদক ব্যবসায়ী এবং চার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৯ জুলাই) রাত থেকে মঙ্গলবার (৩০ জুলাই) ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

পটিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত ৮টা ৫০ মিনিটে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের কাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো.জানে আলম (৪৮) নামের একজনকে ৮০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
পরে রাত সাড়ে ৯ টার দিকে কচুয়াই ইউনিয়নের অলিরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে মো. নয়ন (২২) নামের আরেকজনকে ২২ দশমিক ৫ লিটার চোলাই মদসহ আটক করা হয়।

অন্যদিকে, মঙ্গলবার ভোর ৪ টার দিকে কোলাগাও ইউনিয়নের চাপড়া এলাকায় ডাকাতি প্রস্তুতির সময় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেনÍমো. ইমরান ওরফে মনির (৩৭) ও মো. ইব্রাহিম ওরফে শিবলু (৩৪)। এ সময় তাদের কাছ থেকে দুইটি ছোট ছুরি, একটি বড় দা, একটি বড় ছুরি ও একটি কাটার উদ্ধার করা হয়। বাকিরা পালিয়ে যান।

এছাড়া এসআই (নি.) শফিক উল্লাহ, এসআই (নি.) আনবিক চাকমা, এসআই (নি.) ইভা সাহা ও এএসআই (নি.) জাফর আহম্মেদের নেতৃত্বে পরিচালিত পৃথক অভিযানে দুইটি জিআর ও দুইটি সিআর মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত চার আসামিকে গ্রেফতার করা হয়।
বুধবার দুপুরে এসব আসামীদের পটিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পটিয়া থানার (ওসি) মোঃ নুরুজ্জামান বলেন, ডাকাতি, মাদক ও পলাতক আসামিদের গ্রেপ্তারে আমাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।পটিয়ায় সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা ও মানুষের জান- মাল নিরাপত্তায় পুলিশ সবসময় প্রস্তুত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০