
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ বাজার এলাকা থেকে সুমাইয়া সুলতানা লাভনী (২৫) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। গত ৮ মে সকাল আনুমানিক ১১টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তিনি আর ফিরে আসেননি।
পরিবার সূত্রে জানা যায়, নিখোঁজের পর থেকে আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় পরিবারের সদস্যদের মাঝে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
নিখোঁজের সময় তার পরনে কী ছিল বা সঙ্গে কোনো মোবাইল ফোন ছিল কিনা সে বিষয়ে নিশ্চিত তথ্য জানা যায়নি। পরিবারের পক্ষ থেকে দ্রুত তার সন্ধান পেতে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।
কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেলে নিচের নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ: ০১৮১৬-২৩১৭১৮
মন্তব্য করুন