ABN BANGLA TV
৩০ আগস্ট ২০২৫, ৫:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নুরের উপর হামলা ও লক্ষীপদ দাসের জামিনের প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন ও বিক্ষোভ!

নুরের উপর হামলা ও লক্ষীপদ দাসের জামিনের প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন ও বিক্ষোভ!

 

ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি  নুরুল হল নুরের উপর যৌথবাহিনী ও নিষিদ্ধ আওয়ামীলীগ ও জাতীয় পার্টির হামলার প্রতিবাদে বান্দরবানে ‘মানববন্ধন ও বিক্ষোভ মিছিল’ করেছে বিপ্লবী ছাত্র জনতা, বান্দরবান। আজ (৩০ আগস্ট, ২০২৫) বিকেল ৩টায় বান্দরবান শহরের প্রেসক্লাব চত্বরে উক্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বান্দরবান জেলার ছাত্র প্রতিনিধি জনাব মিছবাহ উদ্দীন এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন বান্দরবান জেলার ছাত্র প্রতিনিধি জনাব হাবিব আল মাহমুদ। বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বান্দরবান জেলার সাধারণ সম্পাদক জনাব মুফতী আবুল হাসান, এনসিপির সংগঠক তহীদুল ইসলাম মাসুম, ছাত্রশিবির নেতা সাইফুল ইসলাম জিহাদী এবং ছাত্রদল নেতা রাশেদুল ইসলাম সহ প্রমুখ।

বক্তারা, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম সহযোদ্ধা ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের উপর যৌথবাহিনী এবং নিষিদ্ধ আওয়ামীলীগ ও জাতীয় পার্টির সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা এবং বান্দরবান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লক্ষীপদ দাসকে জামিন দেওয়ার প্রতিবাদ জানিয়ে বলেন, এই হামলা শুধু নুরের উপর নয় বরং জুলাই বিপ্লবের উপর। বিপ্লোত্তর আইনশৃঙ্খলা বাহিনীর এমন ন্যাক্কারজনক আচরণ আগামী দিনের জন্য অশনিসংকেত। তাছড়া এই হামলার দায় হাজারো শহিদের রক্তের উপর দাড়িয়ে থাকা অন্তর্বর্তীকালীন সরকারের এবং শহিদের রক্তের সাথে বেইমানী। বক্তারা হামলাকারী এবং হামলার মদদদাতাদের চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

বক্তারা আরো বলেন, কথিত জাতীয় পার্টি বিগত আওয়ামীলীগের দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিস্ট রেজিমের অন্যতম সহযোগী। ভারত এবং হাসিনার মদদে জাতীয় পার্টির উপর ভর করে আওয়ামীলীগ পুনর্বাসনের যে ঘৃণ্য ষড়যন্ত্র চলছে তা কোনোভাবেই এদেশের ছাত্র জনতা সফল হতে দেবে না। এসময় বক্তারা আওয়ামী ফ্যাসিবাদের সহযোগী জাতীয় পার্টি সহ ১৪দলকে নিষিদ্ধ করা এবং জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে গ্রেপ্তার করার জোর দাবী জানান।

তাছাড়া বক্তারা, বান্দরবানে জুলাই আন্দোলনের হামলার নেতৃত্বদানকারী ও বান্দরবান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লক্ষীপদ দাসকে উপযুক্ত প্রমাণ থাকা সত্বেও অন্যায়ভাবে জামিন দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। লক্ষীপদ দাসের নেতৃত্বে বান্দরবানে আন্দোলনকারীদের উপর হামলা হয়েছিলো। তারপরও সে কিভাবে জামিন পায় এবং ভারতে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে, তা প্রশ্ন রাখেন। বান্দরবান সহ সারাদেশে আওয়ামীলীগের পুনর্বাসনের অপচেষ্টা চলছে। সরকার ও প্রশাসনে ফ্যাসিবাদের দোসররা এখনো ঘাপটি মেরে বসে থাকার কারণে এসব হচ্ছে বলে জানান। এসময় তারা জেলা আওয়ামীলীগের অন্যান্য নেতাদের গ্রেপ্তার করে বিচারের দাবী জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০