ABN BANGLA TV
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নীল নদে ফেরি ডুবে নারী-শিশুসহ নিহত ২১, নিখোঁজ অন্তত ১২”।

“নীল নদে ফেরি ডুবে নারী-শিশুসহ নিহত ২১, নিখোঁজ অন্তত ১২”।

 

আন্তর্জাতিক ডেস্ক:
১২ ফেব্রুয়ারি, ২০২৬।

উত্তর সুদানের নাইল রাজ্যে নীল নদে একটি যাত্রীবাহী ফেরি ডুবে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ১২ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির সিভিল ডিফেন্স বিভাগ।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় টাইবা আল-খাওয়াদ ও ডেইম আল-কারাই গ্রামের মধ্যে যাত্রাকালে ফেরিটি ডুবে যায়। সুদানের সার্বভৌমতা কাউন্সিল এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ফেরিটিতে আনুমানিক ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিলেন। নিহতদের মধ্যে নারী, বৃদ্ধা ও শিশুরাও রয়েছেন।

সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক পুলিশ মেজর জেনারেল কুরাশি হুসেইন জানিয়েছেন, দুর্ঘটনার পর ছয় বা সাতজনকে উদ্ধার করা হয়েছে। এখনও প্রায় ১২ জন নিখোঁজ থাকায় তাদের খোঁজে উদ্ধার অভিযান চলছে।

তিনি আরও জানিয়েছেন, খার্তুম থেকে উদ্ধার কাজে সহায়তার জন্য একটি দক্ষ দল পাঠানো হয়েছে এবং নাইল নদী রাজ্যের সমস্ত সিভিল ডিফেন্স দলকে উদ্ধার অভিযানে নিয়োজিত করা হয়েছে।

সুদান ডাক্তার নেটওয়ার্ক এক পোস্টে উল্লেখ করেছে, এই দুর্ঘটনা দেশের নদী পরিবহনের দুর্বলতা এবং মৌলিক নিরাপত্তা ব্যবস্থা না থাকার প্রমাণ স্পষ্ট হয়েছে।

উল্লেখ্য, উত্তর সুদানের নদীতে ফেরি ডুবে যাওয়ার ঘটনা এই প্রথম নয়। এর আগে ২০১৮ সালে নীল নদে ফেরি ডুবে কমপক্ষে ২৩ জনের মৃত্যু হয়েছিল যার মধ্যে বেশিরভাগ শিশু ছিলেন। ওই ঘটনায় নিহত হওয়া শিশুদের ফেরিতে করে স্কুলে নিয়ে যাওয়া হচ্ছিল।

সূত্র: আল-জাজিরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০