ABN BANGLA TV
৩০ মার্চ ২০২৫, ৯:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নিষ্ঠুর নির্মমতার শিকার বশিরের জীবন কাটে এখন চরম অর্থাভাবে এবং খেয়ে না খেয়ে। 

নিষ্ঠুর নির্মমতার শিকার বশিরের জীবন কাটে এখন চরম অর্থাভাবে এবং খেয়ে না খেয়ে।

জীবনে চরম নির্মমতা নিষ্ঠুরতা প্রতারণার শিকার সরল মনের মানুষ বশির আহমদ ওরফে ডেঙ্গু বশির। ডেঙ্গু উপাধি তার সহপাঠীদের দেওয়া। এই নামে তাকে সবাই বেশ চিনেন।
রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার প্রাক্তন ছাত্র এই বশির আহমদ। পারিবারিক অভাব অনটনের কারণে লেখাপড়া বেশী দূর চালিয়ে যেতে পারেননি।
অল্পতেই তুষ্ট হয়ে পরিবারের হাল ধরতে রঙ্গিখালী বাজারে একটি পরিপূর্ণ রেষ্টুরেন্ট খুলে বসেন। দুয়েক বছর চলতে না চলতেই রেষ্টুরেন্টটি ক্ষতির মুখে বন্ধ হয়ে যায়।
এরপর ভাগ্যান্বষণে পাড়ি জমান সূদুর আরব আমিরাতে। দীর্ঘ প্রায় ১যুগ প্রবাস জীবন কাটিয়ে দেশে ফেরত আসেন। এর আগে তিনি পরিবারের তিন তিনটি ভাইকে আরব আমিরাতে নিয়ে যান। স্বপ্নবাজ সরলমনের এই যুবক সদা স্বপ্ন দেখতেন। কিভাবে নিজে মানুষ হবেন। আর পরিবারের সবাইকে কিভাবে মানুষ করবেন।
প্রবাস জীবন কাটিয়ে লেদা টাওয়ারে খুলে বসেন বিশাল একটি ফার্মেসী। যেটা তৎকালীন সময়ে ওই এলাকায় সর্ববৃহৎ এবং সকলের কাছে ছিল এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। কয়েক বছর যেতে না যেতেই ওই ব্যবসা হাতছাড়া হয়ে যায়!
সরলমনা স্বপ্নবাজ এই যুবকটি নাকি পদে পদে সবখান থেকেই প্রতারিত হয়েছেন। ধোকা খেয়ে সর্ব শান্ত হয়ে মাঠে ঘাটে ঘুরে বেড়াচ্ছেন। যে নাকি একসময়ে সবার খবর রাখতেন। সময়ের পরিবর্তে কেউ তাঁর খবর রাখেনা। কবির ভাষায় ক্রন্দনকন্ঠে বলছেন “কেউ কথা রাখেনি”।।।
কন্যা দ্বায়গ্রস্থ পিতা বশির আহমদ। আল্লাহ হাফডজন কন্যা দান করেছেন। তবুও তিনি নিরাশ নন। বলছেন,আল্লাহর দান শ্রেষ্ঠ দান।
জীবনে এই কঠিন মুহুর্তে এসেও হাল ছাড়তে নারাজ এই যুবক।
চরম অর্থ কষ্টে অনেকটা অভাব অনটনে তার সময় কাটছে। অতীতের স্মৃতিচারণ করতে গিয়ে ডুকরে ডুকরে কাঁদে আর কাঁদে।
লাঠির উপর ভর করেই চলাফেরা করছেন। নির্মম নিদারুণ জীবনের কষ্টের মধ্যেও মুখ ফুটিয়ে কিছু বলেন না/কিছু নেওয়ার বা পাওয়ার লালসাও নেই।
বুকে চাপা কষ্টে থাকা এসব লোকদের পাশে দাঁড়ানো আমাদের সকলের উচিত। আমাদের মতই এই যুবক আজকে জীবনের কঠিন সময় পার করছেন।
মহান আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। পাশাপাশি বশিরদের মত কষ্টে থাকা মানুষের পাশে দাঁড়াবার সুযোগ করে দিক। আমিন। ইয়া রাব্বুল আলামীন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০