
মোঃ আবুল বাশার সাইফুল ক্রাইম রিপোর্টার
২১ জানুয়ারি বুধবার স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মো. মাকসুদ হোসেন নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা রায়হান কবির এর নিকট থেকে নির্বাচনী প্রতীক ফুটবল মার্কা পেয়ে তার সমর্থকদের নিয়ে নবীগঞ্জ কদম রসুল দরগাঁহ জামে মসজিদে আসর নামাজ আদায় করেন।
মিলাদ ও সংক্ষিপ্ত বক্তব্য শেষে দোয়া আগত সকলের নিকট ভোট ও সমর্থন প্রার্থনা করে বলেন বন্দর এবং সদরবাসীর মাঝে আমি একমাত্র স্বতন্ত্র প্রার্থী আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করলে আমি আপনাদের সকলকে নিয়ে একসাথে কাজ করব। এলাকার উন্নয়ন করব, আপনারা আমার সাথে থাকবেন এই আশা রাখি।
ফুটবল প্রতীক পেয়ে দু’আ শেষে সকলের মাঝে মিষ্টি বিতরণ করে বিশাল মিছিল সহকারে নিজ এলাকা কুড়িপাড়ার উদ্দেশ্যে রওনা করেন।
মন্তব্য করুন