
মোহাম্মদ উজ্জলের ক্যামেরায় রিপোর্ট করেছেন আবুল বাশার সাইফুল
আজ ৬ ফেব্রুয়ারী রোজ শুক্রবার সকাল ১০ ঘটিকার সময় কলাবাগ ঝাউতলা ১ নং ওয়ার্ড বন্ধুমহল ও কল্যাণ সমিতির উদ্যোগে নারায়ণগঞ্জ ৫ আসনের ধানের শীষের পক্ষে খালপাড় ও চকের বিভিন্ন অলিতে গলিতে গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত । ধানের শীষের স্লোগানে স্লোগানে মুখরিত বন্দর ১ নং ওয়ার্ড।
এসময় বন্ধু মহল ও কল্যাণ সমিতির বিএনপি নেতারা বলেন বেলা উঠার সাথে সাথে সাধারণ ভোটারদের মাঝে পৌঁছেছি আমরা এবং ব্যাপক সাড়া পেয়েছি সাধারণ ভোটারদের ভিন্ন ভিন্ন দাবী থাকলেও রাষ্ট্র ক্ষমতায় বিএনপি কে দেখতে চাই সাধারণ জনগণ। এ সময় বন্ধুমহল ও কল্যাণ সমিতির বিএনপির নেতারা বলেন বিএনপি ক্ষমতায় আসলে দেশের ব্যাপক উন্নয়ন হবে।
নারায়ণগঞ্জ ৫ আসনের বিএনপির মনোনীত এমপি পদ প্রার্থী ও সাবেক তিনবারের সফল এমপি আলহাজ্ব এডভোকেট আবুল কালামকে ১২ই ফেব্রুয়ারী ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয় সুনিশ্চিত করে ঘরে ফিরবো বলে জানিয়েছেন বন্ধু মহল ও কল্যান সমিতির বিএনপির নেতৃবৃন্দ।
বন্দর ১ নং ওয়ার্ড কলা বাগ ঝাউতলা বন্ধুমহল কল্যাণ সমিতির নেতৃবৃন্দরা আরও জানিয়েছেন তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করে গণতন্ত্র পূর্ণ উদ্ধার করা সকলের নৈতিক দায়িত্ব।
বন্ধু মহল ও কল্যাণ সমিতির নেতাকর্মীরা জানিয়েছেন সাধারণ ভোটারদের মাঝে উৎসবের আমেজ চলছে তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক স্লোগানে স্লোগানে মুখরিত পুরো বন্দর ১ নং ওয়ার্ড ।
উক্ত গণ সংযোগ ও লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক বন্দর ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ সেলিম খন্দকার।
আরো উপস্থিত ছিলেন মোঃ কামরুজ্জামান হানিফ। মোহাম্মদ শাহিন হামিদ, মোহাম্মদ মুক্তার প্রদান, মোহাম্মদ রোমান, মোহাম্মদ ইয়াসিন মোল্লা, মোহাম্মদ মিলন, মোঃ হাসান, মোহাম্মদ খোকন, মোহাম্মদ মুকুল, মোহাম্মদ ফিটার, মোহাম্মদ রহমতুল্লাহ খোকন, মোঃ রিপন, মোহাম্মদ জিয়া, মোঃ স্বপন, মোহাম্মদ মাহবুব, প্রমুখ
মন্তব্য করুন