
মোহাম্মদ উজ্জলের ক্যামেরায় রিপোর্ট করেছেন আবু ল বাশার সাইফুল
আজ ৬ ফেব্রুয়ারী রোজ শুক্রবার বেলা ২ ঘটিকার সময় বন্দর ১ নং ওয়ার্ড ও ২ নম্বর ওয়ার্ডে বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল প্রদানের উদ্যোগে নারায়ণগঞ্জ ৫ আসনের ধানের শীষের পক্ষে অলিতে গলিতে গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত । ধানের শীষের স্লোগানে স্লোগানে মুখরিত বন্দর ১ নং ওয়ার্ড ও ২ নং ওয়ার্ড।
এসময় স্বেচ্ছাসেবক দলের এই নেতা বলেন সাধারণ ভোটারদের মাঝে পৌঁছেছি আমরা এবং ব্যাপক সাড়া পেয়েছি সাধারণ ভোটারদের ভিন্ন ভিন্ন দাবী থাকলেও রাষ্ট্র ক্ষমতায় বিএনপি কে দেখতে চাই সাধারণ জনগণ। এ সময় স্বেচ্ছাসেবক দলের নেতারা বলেন রাষ্ট্র ক্ষমতায় ৮০% জনগণ বিএনপিকে দেখতে চাই এবং বিএনপি আসলে দেশের ব্যাপক উন্নয়ন হবে।
নারায়ণগঞ্জ ৫ আসনের বিএনপির মনোনীত এমপি পদ প্রার্থী ও সাবেক তিনবারের সফল এমপি আলহাজ্ব এডভোকেট আবুল কালামকে ১২ই ফেব্রুয়ারী ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয় সুনিশ্চিত করে ঘরে ফিরবো বলে জানিয়েছেন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ ও সাধারণ ভোটাররা ।
বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল প্রধান আরো বলেন। তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করে গণতন্ত্র পূর্ণ উদ্ধার করা সকলের নৈতিক দায়িত্ব।
সাধারণ ভোটারদের মাঝে উৎসবের আমেজ চলছে তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক স্লোগানে স্লোগানে মুখরিত পুরো বন্দর ১ নং ওয়ার্ড ও ২নং ওয়ার্ড
এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ শফিকুল ইসলাম, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ গনি, মোঃ ডেভিড মাসুদ, মোঃ শাহেদ, মোহাম্মদ সিফাত, মোহাম্মদ রানা, মোঃ শাওন, মোঃ রমজান, মোঃ আনার প্রমুখ
মন্তব্য করুন