
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি
উপজেলার মানুষ গেল এক বছরেরও বেশি সময় ধরে যে নামটিকে আস্থা ও নিরাপত্তার প্রতীক হিসেবে দেখেছে,
তিনি হলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক।
বদলি জনিত কারণে আজ তাকে বিদায় জানালো নাইক্ষ্যংছড়ি থানা ও নাইক্ষ্যংছড়ি উপজেলাবাসী। নাইক্ষ্যংছড়ি কম্পাউন্ডের হলরুমে আয়োজিত এ বিদায় সংবর্ধনা যেন শুধু একটি অনুষ্ঠানে সীমাবদ্ধ ছিল না—ছিলো তাকে ঘিরে মানুষজনের শ্রদ্ধা, কৃতজ্ঞতা আর ভালোবাসার প্রকাশ।
বিদায় অনুষ্ঠানে রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি সাংবাদিকসহ সবাই উপস্থিত ছিলেন ওসি মো: মাসরুরুল হক নিষ্ঠা,কর্মদক্ষতা ও অবদানকে স্মরণ করতে।
নাইক্ষ্যংছড়ির সাধারণ মানুষের মতে, রাজনৈতিক পরিবর্তনের জটিল সময়ের মধ্যেও তিনি থানা পরিচালনায় রাখেন দৃঢ়, শান্ত ও বিচক্ষণ ভূমিকা।
মাদকবিরোধী অভিযানে তার কঠোর অবস্থান বহু পরিবারকে রক্ষা করেছে অন্ধকারে ডুবে যাওয়ার হাত থেকে। অপরাধ দমন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ থেকে শুরু করে প্রতিটি ঘটনার দ্রুত তদন্ত—সব ক্ষেত্রেই তার পেশাদারিত্ব ছিল চোখে পড়ার মতো।
নাইক্ষ্যংছড়ি থানায় যোগ দিয়ে শুরু হওয়ার দায়িত্ব পালনের এই যাত্রায় তিনি একজন পুলিশ কর্মকর্তার নিষ্ঠা ও কর্মদক্ষতার উজ্জ্বল উদাহরণ হিসাবে সকলের কাছে পরিচিতি লাভ করেছেন।
এখন তিনি যাচ্ছেন রাঙামাটি জেলার বিলাইছড়ি থানায় নতুন দায়িত্ব নিতে।
বিদায়ের মুহূর্তে নাইক্ষ্যংছড়ির মানুষ শুধু একজন পুলিশ কর্মকর্তাকে নয়,
একজন সৎ, দৃঢ় ও মানবিক মানুষকেও হারালো—যার কাজের স্মৃতি দীর্ঘদিন ধরে মনে রাখবে নাইক্ষ্যংছড়ি এই জনপদ।
আজ তার বিদায়ে নাইক্ষ্যংছড়ি বাসী হৃদয়ে এক শূন্যতা ও নাইক্ষ্যংছড়ি বাসী দুঃখিত, আবার কিন্তু কৃতজ্ঞও।
কারণ তিনি দায়িত্ব পালন করেছেন আন্তরিকতা, ভালোবাসা ও মানবিকতার সঙ্গে। প্রার্থনা একটাই, যেখানে যাক না কেন, তার ন্যায়পরায়ণতা ও সহানুভূতির পথচলা যেন অব্যাহত থাকে।
একজন মানবিক ওসিকে হারালোও নাইক্ষ্যংছড়িবাসী,কিন্তু আপনার কাজ, স্মৃতি ও ভালোবাসা এই জনপদের হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকবে।
মন্তব্য করুন