ABN BANGLA TV
১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে চাঞ্চল্যকর জোবায়ের হত্যা: গলাকাটা মরদেহ উদ্ধার, আটক ১

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে চাঞ্চল্যকর জোবায়ের হত্যা: গলাকাটা মরদেহ উদ্ধার, আটক ১

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে জাফর আলম বাবুল (৪৫) নামের এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে অং থোয়াই সিং (পিতা: চুং চাই মারমা) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) রাত আনুমানিক ৮টার দিকে নিহত জাফর আলম নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরদিন শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয় লোকজনের মাধ্যমে বাইশারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের লম্বাবিল তিতারপাড়া এলাকার সাবেক মেম্বার দূমচাই মার্মার কেয়াং মন্দিরের সামনে তার গলাকাটা মরদেহ পড়ে থাকার বিষয়টি জানাজানি হয়।

খবর পেয়ে বাইশারী তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতের মরদেহ উদ্ধার করে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত জাফর আলম বাবুল নাইক্ষ্যংছড়ি উপজেলার লম্বাবিল ৬ নম্বর ওয়ার্ডের ওসমান গনির ছেলে। হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় পুলিশি তৎপরতায় সন্দেহভাজন অং থোয়াই সিংকে আটক করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন, এর সঙ্গে জড়িত অন্যান্য অপরাধীদের শনাক্তকরণ এবং পারিপার্শ্বিক বিষয়াদি খতিয়ে দেখতে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোমাঞ্চকর ফাইনালে তাকরিম একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন ধর্মপুর ফুটবল একাদশ

১

বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রবিবার চার পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

২

অসহায় নারীদের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ

৩

রুহিয়ায় এ বি কিন্ডার গার্ডেন এন্ড মডেল স্কুলের সমাপনী পরীক্ষার ফলপ্রকাশ

৪

সাতকানিয়া-লোহাগাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বাশার ট্রাস্টের সংবর্ধনা

৫

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

৬

বে অব বেঙ্গল ম্যারাথনে সাফল্য পেলেন বান্দরবানের হিল রানার্সের দৌড়বিদরা

৭

বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন মিলনমেলা অনুষ্ঠিত

৮

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে শুভ মধু পূর্ণিমা উদযাপন

৯

খাবার নাকি বিষ? ভোক্তার জীবন নিয়ে ছিনিমিনি আর কতদিন—জাহাঙ্গীর আলম

১০

টেকনাফে মালয়েশিয়া পাচারের আগে ১৭ জন উদ্ধার

১১

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ মধু পূর্ণিমা আজ

১২

রেইছা ৫নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় মো. জাহাঙ্গীর আলম

১৩

সাংবাদিকদের কল্যাণে ২০ লাখ টাকার সহায়তা এবিজি ফাউন্ডেশনের

১৪

মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন, কক্সবাজারকে করা হবে আধুনিক পর্যটন নগরী” —পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৫

ঠাকুরগাঁয়ের রুহিয়ায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১৬

সাতকানিয়ায় মৌলভীপাড়া প্রবাসী কর্পোরেশনের মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

১৭

রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য— পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৮

ঠাকুরগঁওয়ে রুহিয়ায় ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩

১৯

ইত্তেহাদুল মাদারিসে ভুল-বোঝাবুঝির অবসান নিজস্ব জায়গায় শিক্ষা বোর্ডের ভবন নির্মাণের প্রস্তাব মুফতি কিফায়তুল্লাহ শফিকের

২০