ABN BANGLA TV
৫ মে ২০২৬, ৮:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“নাইক্ষ্যংছড়িতে ইউএনও মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত”।

নাইক্ষ্যংছড়িতে ইউএনও মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত।

আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান):

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। তিনি পদোন্নতি পেয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলি হওয়ায় এ সংবর্ধনার আয়োজন করা হয়।

মঙ্গলবার (৫ মে) বিকাল ৩টায় নাইক্ষ্যংছড়ি অফিসার্স ক্লাব হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইনামুল হক। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন।

এসময় উপস্থিত বক্তারা ইউএনও মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরীর নাইক্ষ্যংছড়িতে দায়িত্ব পালনকালে প্রায় ১৮ মাসের কর্মজীবনের নানা দিক তুলে ধরেন। তারা বলেন, তার নেতৃত্বে উপজেলার প্রশাসনিক কার্যক্রমে গতি এসেছে, জনসেবার মান উন্নত হয়েছে এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে দৃশ্যমান অগ্রগতি অর্জিত হয়েছে। বিশেষ করে দুর্যোগ ব্যবস্থাপনা, ভূমি প্রশাসন, শিক্ষা ও সামাজিক নিরাপত্তা খাতে তার অবদান প্রশংসনীয় বলে উল্লেখ করেন বক্তারা।

অনুষ্ঠানে নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম কাজলসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তারাও বিদায়ী ইউএনও’র পেশাদারিত্ব, সততা ও জনবান্ধব আচরণের কথা স্মরণ করে বক্তব্য দেন।

বিদায়ী বক্তব্যে মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, “নাইক্ষ্যংছড়ির মানুষের আন্তরিকতা ও সহযোগিতা আমার কর্মজীবনের এক মূল্যবান অভিজ্ঞতা হয়ে থাকবে। দায়িত্ব পালনকালে সকলের কাছ থেকে যে সহযোগিতা পেয়েছি, তা কখনো ভোলার নয়।” তিনি ভবিষ্যতেও দেশের সেবায় নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

শেষে তাকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়। আবেগঘন পরিবেশে উপস্থিত সকলেই তাকে বিদায় জানান এবং তার ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০