
চন্দনাইশে দক্ষিণ হাশিমপুর সিকদার পাড়া নব জাগরণ হক কমিটি ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে পরিত্যক্ত দাম পুকুরটি সংস্কার কাজের উদ্যোগ নেওয়া হয়েছে।
শুক্রবার (২২ আগষ্ট) সিকদার পাড়া বাইতুল আমান জামে মসজিদের দাম পুকুরটি পরিস্কার করার উদ্যোগ নেওয়া হয়।
জানা যায়, দীর্ঘ ৫ বছর ধরে পরিত্যক্ত ভাবে পড়ে আছে পুকুরটি। এক সময়ে এই পুকুরের পানি ব্যবহার করতো শত শত মুসল্লী ও এলাকাবাসী। কিন্তু মতের অমিল হওয়ায় দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ভাবে পড়ে থাকায়, সংস্কার করার উদ্যোগ নেন সিকদার পাড়া নব জাগরণ হক কমিটির সদস্যরা।
দাম পুকুরটি পরিস্কার পরিচ্ছন্ন কাজে অংশ নেন এলাকাবাসীরা।
নব জাগরণ হক কমিটির সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে পরিত্যক্ত হওয়া পুকুরটি পরিস্কার পরিচ্ছন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছিল। এলাকাবাসীর যৌথ বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী দাম পুকুরটির সংস্কার কাজ শুরু হয়েছে। এবং পুকুর সংস্কার করে, সকলের মতামত নিয়ে মাছ চাষ করা হবে।
সংস্কার কাজে গণমান্যব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন, মোজাহের মিয়া, এস এম চৌধুরী আবেদ, আব্দুল হক, এমরান আলী, আহমদ শফি, আরব আহমদ, ইলিয়াস টিপু, সাইফুদ্দিন, নুরুল কবির প্রমূখ।
মন্তব্য করুন