বাংলা নিউজ
১২ মার্চ ২০২৫, ১১:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নবরুপে ফ্যাসীবাদের জন্ম হলে এ প্রজন্ম মেনে ক্ষমা করবেনা”

“নবরুপে ফ্যাসীবাদের জন্ম হলে এ প্রজন্ম মেনে ক্ষমা করবেনা”

 

কামাল উদ্দিন জয় জেলা প্রতিনিধি।

মুহাম্মদ শাহজাহান
সহকারী সেক্রেটারী জেনারেল
বাংলাদেশ জামায়াতের ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল বলেছেন, আল কুরআনকে বাদ দিয়ে মানব রচিত মতবাদে সমাজ তথা রাষ্ট্র গঠন করা হলে সে সমাজ কিংবা রাষ্ট্রে কোনোদিন শান্তি আসবে না। কারণ, মানবতার মুক্তির মহাসনদ হিসেবে মহাগ্রন্থ আল কুরআন নাজিল করা হয়েছে। তাই মাহে রমজানের প্রকৃত শিক্ষা কাজে লাগে দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে প্রত্যয় গ্রহণ করতে হবে। তিনি কুরআনের রাজ প্রতিষ্ঠায় সকলকে রাজপথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

তিনি গতকাল এম আর কনভেনশন হলে উখিয়া উপজেলা জামায়াত আয়োজিত বিশিষ্ট ব্যাক্তবর্গের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা আমীর মাওলানা আবুল ফজলের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা সোলতান আহমদের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী চেয়ারম্যান। উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ।
মুহাম্মদ শাহজাহান বলেন, রমজান হলো এমন এক বরকতপূর্ণ মাস যে মাসে আল্লাহ তায়ালা মহাগ্রন্থ আল কুরআন অবতীর্ণ করেছেন। আল্লাহ তায়ালা বলেন, ‘রমজান মাস হলো সে মাস, যে মাসে কুরআন নাজিল করা হয়েছে। যা মানুষের জন্য হেদায়েত এবং সত্যপথ অনুসারীদের জন্য সুস্পষ্ট পথনির্দেশক; আর ন্যায়-অন্যায়ের মধ্যে পার্থক্য বিধানকারী। কাজেই তোমাদের মধ্যে যে এ মাসটি পাবে, সে রোজা রাখবে….। (সূরা আল বাকারাহ, আয়াত-১৮৫)। হাদিসে কুদসীতে বলা হয়েছে, আল্লাহ তায়ালা বলেন, ‘বান্দার সব আমল তার নিজের জন্য; কিন্তু শুধু রোজা আমার জন্য। তাই আমি নিজ হাতেই এর প্রতিদান দেব।’ (সহিহ আল বোখারি, হাদিস নং-১৯০৪)।

তিনি বলেন, ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন হলেও ষড়যন্ত্র এখনো বন্ধ হয়নি বরং অর্জিত বিজয়কে ব্যর্থ করার জন্য নানাবিধ অপতৎপরতা শুরু করেছে। পতিত স্বৈরাচার রাষ্ট্রের সকল অঙ্গ প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। তাই আগামী নির্বাচনকে কার্যকর ও ফলপ্রসূ করতে রাষ্ট্রের প্রয়োজন সংস্কার করা জরুরি। সংস্কার ছাড়া নির্বাচন ফ্যাসীবাদকে নতুন করে সুযোগ করে দিতে পারে। তাই এ প্রশ্নে আমাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। অন্যথায় পতিতরা আবার ছিদ্রপথ খুঁজতে পারে।
বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান জননেতা জনাব এডভোকেট শাহজালাল চৌধুরী, জেলা দপ্তর সম্পাদক মুহাম্মদ শাহজাহান, জেলা সমাজসেবা সম্পাদক নুরুল হোসাইন ছিদ্দিকী,উপজেলা বিএনপির আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী,উপজেলা বিএনপির সদস্য সচিব সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সোলতান মাহমুদ চৌধুরী,টেকনাফ উপজেলা জামায়তের আমীর মাওলানা রফিকউল্লাহ,ইসলামী ঐক্য জোটের সভাপতি মাওলানা রিদুয়ানুল কাদিরসহ উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দ।

উপস্থিত ছিলেন রাজাপালং ইমদাদুল ফাজিল ডিগ্রী মাদরাসার প্রাক্তন অধ্যক্ষ মাওলানা মাওলানা একেএম আবুল হাসান আলী, বর্তমান অধ্যক্ষ মাওলানা আব্দুল হক,উপজেলা জামায়াতের নায়েবে আমীর উখিয়া প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য সাংবাদিক মাওলানা নুরুল হক,সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, উখিয়া প্রেসক্লাবের আহবায়ক ও সাবেক সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার, সদস্য সচিব মুহাম্মদ ফারুক,সাংবাদিক জাহেদ, সাংবাদিক কামাল উদ্দিন
উপজেলা জামায়তের সমাজসবা সেক্রেটারি মাওলানা আবুল হোসাইন,দপ্তর সম্পাদক সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর আলম,ওলামা সম্পাদক মাওলানা আব্দুল করিম, শ্রমিক কল্যান ফেডারেশন উখিয়া উপজেলা সভাপতি সাবেক ছাত্রনেতা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান, শিবির সভাপতি মুহাম্মদ উসমান সরওয়ার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০