
শাহরাস্তি উপজেলার ঐতিহ্যবাহী ধামরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পরষ্কার বিতরণী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল মোঙ্গল বার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ইদ্রিছ স্যারের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক সামছুল আলম ও শরিফুল কবির এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলি আসরাফ খান। সাবেক প্রধান শিক্ষক,মনির আহমেদ পাটওয়ারী, আঃ মোতালেব মজুমদার, সাবেক সভাপতি, আবুল কাশেম, সূচীপাড়া উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, হাবিবুর রহমান পাটওয়ারী। চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ,আবুল কালাম। সূচীপাড়া ডিগ্রি কলেজের শিক্ষক, মোয়াজ্জেম হোসেন, সূচীপাড়া উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আকবর ব্যাপারী,শাহরাস্তি উপজেলা বিএনপির সহ সভাপতি, আলী হোসেন মন্টু, সূচীপাড়া উত্তর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির জালাল হোসেন। সাবেক ইউপি সচিব, আবদুল মান্নান। সাবেক অভিভাবক সদস্য আঃ কাদের শুভ,হুমায়ুন কবির, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যাবশায়ী আব্দুর রহমান, সাবেক শিক্ষক হোসাইন আহম্মেদ খসরু, চন্দ্র নাথ মজুমদার,সুপিয়া খাতুন,মনির হোসেন,ধামরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ আলম। প্রাক্তন ছাত্র রুহুল আমিন, আক্তার হোসেন মানিক,জি,এম, ফারুক, মির হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ বিদায় তোমাদের চির বিদায় নয় বরং মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে উচ্চমাধ্যমিকে পদার্পণ করার আনুষ্ঠানিকতা। তোমাদের জীবনের লক্ষ্য স্থির করে অধ্যবসায় চালিয়ে যাও। তোমরা একদিন সফলতা অর্জন করে মা-বাবা ও শিক্ষকদের স্বপ্ন পূরণ করবে। পরে শিক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ দোয়া-মুনাযাত পরিচালনা করা হয়।
মন্তব্য করুন