
ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি মোছাঃ রুমানা খাতুন ওরফে কহিনুর (৩২)কে যৌথ অভিযানে গ্রেফতার করেছে (র্যাব ১২)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর বগুড়া , র্যাব-১ (উত্তরা, ঢাকা) এর একটি যৌথ দল ৩০ এপ্রিল ২০২৬ বিকেল আনুমানিক ৪টা ১০ মিনিটে গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন পাগাড় জিন মার্কেট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় দ্বীন ইসলাম রেফ্রিজারেশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে পাকা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রুমানা খাতুন বগুড়া জেলার গাবতলী থানার বেতয়ারকান্দি এলাকার বাসিন্দা। তিনি বগুড়া সদর থানায় দায়েরকৃত একটি ধর্ষণ মামলার (এফআইআর নং-৬০, তারিখ: ২০ এপ্রিল ২০২৬) ২ নম্বর পলাতক আসামি ছিলেন। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর সংশ্লিষ্ট ধারায় দায়ের করা হয়েছে।
র্যাব সূত্রে আরও জানা যায়, গ্রেফতার এড়াতে তিনি গাজীপুর এলাকায় আত্মগোপনে ছিলেন। তথ্যপ্রাপ্তির পর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন