ABN BANGLA TV
২৬ মার্চ ২০২৬, ১২:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“দৌলতদিয়ায় বাসডুবি : কর্তৃপক্ষের অবহেলা দেখছেন মির্জা ফখরুল”।

দৌলতদিয়ায় বাসডুবি : কর্তৃপক্ষের অবহেলা দেখছেন মির্জা ফখরুল।

নিউজ ডেস্ক:

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে তলিয়ে যাওয়ার ঘটনাকে কর্তৃপক্ষের চরম অবহেলা ও অমনোযোগিতার ফল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২৫ মার্চ) রাতে দেওয়া এক শোকবার্তায় তিনি এই মন্তব্য করেন। একই সঙ্গে দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

শোকবার্তায় তিনি বলেন, দৌলতদিয়া ঘাটে এ ধরনের দুর্ঘটনা দেশজুড়ে উদ্বেগ সৃষ্টি করেছে। সম্ভাব্য প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করে তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্টদের গাফিলতির কারণেই এমন দুর্ঘটনা বারবার ঘটছে। যথাযথ সতর্কতা ও পন্টুন ব্যবস্থাপনায় নজরদারি থাকলে এই ক্ষতি এড়ানো যেত বলে উল্লেখ করেন তিনি।

তিনি দ্রুত উদ্ধার অভিযান জোরদার করার পাশাপাশি নিখোঁজদের সন্ধানে আধুনিক প্রযুক্তি ব্যবহারের আহ্বান জানান। একই সঙ্গে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার ওপর জোর দেন।

মির্জা ফখরুল নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

উল্লেখ্য, বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ‘সৌহার্দ্য পরিবহন’-এর একটি বাস দৌলতদিয়া ঘাটের ৩ নম্বর পন্টুনে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। বাসটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। রাত পর্যন্ত দুজনের মরদেহ উদ্ধার এবং ১১ জনকে জীবিত উদ্ধারের তথ্য পাওয়া গেছে।

বর্তমানে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজদের সন্ধানে কাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০