ABN BANGLA TV
২৪ এপ্রিল ২০২৫, ৮:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দোয়ারাবাজারে রাস্তা সংষ্কার কাজের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন।

দোয়ারাবাজারে রাস্তা সংষ্কার কাজের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন।

এম এ মোতালিব ভুইয়া’র তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত :

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার আহমদনগর-ইদনপুর রাস্তার কাজে বাধা দেওয়ার প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। বৃহষ্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের আহমদনগরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদের বরাদ্দে আহমদনগর-ইদনপুর সাহেব আলীর বাড়ি পর্যন্ত মাটির কাজ করতে গেলে জনস্বার্থ বিরোধী একটি কুচক্রী মহল বাধা দেয়। অথচ এই রাস্তা দিয়ে কয়েকট গ্রামের বাসিন্দাসহ স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীরা প্রতিনিয়ত যাতায়াত করে। এখানকার ১ ও ৩ নম্বর ওয়ার্ডবাসীর যাতায়াত সুবিধার্থে চলতি অর্ত বছর মাটি কাটার কাজে ১ লাখ ৭০ হাজার টাকা বরাদ্দ হয়।
সম্প্রতি ওই রাস্তায় মাটির কাজ করতে এলে আশ্রবনগর গ্রামের মৃত করম আলীর পুত্র ফরতাজ আলী ও ফরমান আলী রাস্তার কাজে বাধা দেন। প্রতিকার চেয়ে এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দেন। অভিযোগে প্রেক্ষিতে স্থানীয় প্রশাসন একটি তদন্ত টিম সরজমিন গেলে এলাকাবাসী রাস্তার কাজে বাধা দেওয়ার বিরুদ্ধে বিক্ষোভ করেন এবং দ্রুত রাস্তা সংস্কার করার দাবিতে তাৎক্ষণিক এক মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে ইদনপুর গ্রামের আয়ুব আলী ও আকবর আলী বলেন, এই রাস্তা আমাদের কয়েটি গ্রামের একমাত্র রাস্তা। এই রাস্তা ব্যতিত আমাদের আর কোন বিকল্প রাস্তা নেই। এলাকাবাসীকে উপেক্ষা করে রাস্তার কাজে যারা বাধা দিচ্ছে তাদের কোন জমিজমা নেই। অহেতুক তারা এলাকাবাসীর ক্ষতি করতে চাচ্ছে।
মিতালী পাবলিক উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী তাছকিয়া বেগম, জুমেনা আক্তার, তানিম আহমদ, নাদিয়া আক্তার বলেন, বর্ষাকালে আমরা স্কুলে যেতে পারি না। রাস্তায় চরম ভোগান্তি পোহাতে হতে হয়। এই রাস্তা না হলে আমরা স্কুলে যেতে পারবো না। আমরা রাস্তা চাই।
ইদনপুর গ্রামের নানু মিয়া বলেন, জেলা শহরে য়াওয়ার একমাত্র রাস্তা এটি। এই রাস্তা দিয়ে প্রতিদিন স্কুল কলেজ মাদ্রাসার ছাত্রছাত্রীরা আসা যাওয়া করে। একটি কুচক্রী মহল রাস্তা সংষ্কার কাজ করতে অহেতুক বাধাবিঘ্ন ঘটাচ্ছে। দ্রুত রাস্তা সংষ্কার কাজ শুরু করার দাবি জানাই।
মানববন্ধনে সর্বস্তরের এলাকাবাসী ও শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০