ABN BANGLA TV
১৬ সেপ্টেম্বর ২০২৬, ৯:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দোয়ারাবাজারে ছাত্রলীগ নেতা কর্তৃক প্রধানমন্ত্রীর ছবি দিয়ে অবমাননাকর কূটক্তি।। গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল 

দোয়ারাবাজারে ছাত্রলীগ নেতা কর্তৃক প্রধানমন্ত্রীর ছবি দিয়ে অবমাননাকর কূটক্তি।। গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল

দোয়ারাবাজার (সুনামগঞ্জ):

বিএনপির চেয়ারম্যান ও বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে স্থানীয় এক ছাত্রলীগ নেতা কর্তৃক অবমাননাকর কটূক্তি,ছবি নিয়ে ব্যাঙ্গচিত্র ( মাথায় পা-রেখে পোস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পোস্ট ও অশালীন মন্তব্যের প্রতিবাদে সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বাংলাবাজার ইউনিয়ন বিএনপি।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে বাংলাবাজারের প্রধান সড়কে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে এক প্রতিবাদ সভায় মিলিত হয়।

মিছিল চলাকালে দলীয় নেতাকর্মীরা স্থানীয় নিষিদ্ধঘোষিত বাংলাবাজার ইউনিয়ন ছাত্রলীগ নেতা শেখ সুমন মিয়া কর্তৃক কটূক্তি উসকানিমূলক এরকম আচরণের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং আগামী ২৪ ঘন্টার ভিতরে তাকে গ্রেপ্তারের দাবি জানান।

বাংলাবাজার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আমির হোসেন মেম্বারের সভাপতিত্বে এবং আহ্বায়ক কমিটির সদস্য সেলিম আহমেদ রানার সঞ্চালনায় আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি আহবায়ক কমিটি সদস্য খলিলুর রহমান,বিএনপি নেতা মোরশেদ আলম ও দোয়ারাবাজার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ প্রমুখ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, গণতান্ত্রিক সংস্কৃতিতে রাজনৈতিক মতামত বা দৃষ্টিভঙ্গির ভিন্নতা থাকা স্বাভাবিক, তবে দেশের একজন প্রধানমন্ত্রীর ছবিতে পা-রেখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে অবমাননাকর পোস্ট করে অশালীন মন্তব্য করা দেশ ও রাষ্ট্রবিরোধী।

বক্তারা প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে করা এমন বক্তব্যের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

স্থানীয়রা আরো জানায়, এর আগেও চলতি বছরের (২৩ ডিসেম্বর) এই ছাত্রলীগ নেতা তৎকালীন অন্তবর্তিকালীন উপদেষ্টা ড.মোহাম্মদ ইউনুসের শরীরে পা-রেখেও সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানীমূলক,অবমাননাকর পোস্ট করে। নিষিদ্ধ ঘোষিত এই নেতাকর্তৃক বার বার এমন প্রচার করায় এলাকায় দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এতে চরম উত্তেজনা বিরাজ করছে উপজেলা জোরে। ছাত্রলীগ নেতা সুমন আহমদ উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কিরনপাড়া গ্রামের আব্দুল সত্তারের পুত্র।

বক্তারা নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও আওয়ামীলীগ নেতাদের দমন করে স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং শান্তি বজায় রাখতে দোয়ারাবাজার উপজেলা প্রশাসন ও থানা পুলিশের প্রতি আহ্বান জানান। এই ধরনের শিষ্টাচারবহির্ভূত ও উসকানিমূলক বক্তব্যের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।

প্রতিবাদ সভায় বাংলাবাজার ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোমাঞ্চকর ফাইনালে তাকরিম একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন ধর্মপুর ফুটবল একাদশ

১

বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রবিবার চার পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

২

অসহায় নারীদের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ

৩

রুহিয়ায় এ বি কিন্ডার গার্ডেন এন্ড মডেল স্কুলের সমাপনী পরীক্ষার ফলপ্রকাশ

৪

সাতকানিয়া-লোহাগাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বাশার ট্রাস্টের সংবর্ধনা

৫

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

৬

বে অব বেঙ্গল ম্যারাথনে সাফল্য পেলেন বান্দরবানের হিল রানার্সের দৌড়বিদরা

৭

বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন মিলনমেলা অনুষ্ঠিত

৮

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে শুভ মধু পূর্ণিমা উদযাপন

৯

খাবার নাকি বিষ? ভোক্তার জীবন নিয়ে ছিনিমিনি আর কতদিন—জাহাঙ্গীর আলম

১০

টেকনাফে মালয়েশিয়া পাচারের আগে ১৭ জন উদ্ধার

১১

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ মধু পূর্ণিমা আজ

১২

রেইছা ৫নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় মো. জাহাঙ্গীর আলম

১৩

সাংবাদিকদের কল্যাণে ২০ লাখ টাকার সহায়তা এবিজি ফাউন্ডেশনের

১৪

মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন, কক্সবাজারকে করা হবে আধুনিক পর্যটন নগরী” —পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৫

ঠাকুরগাঁয়ের রুহিয়ায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১৬

সাতকানিয়ায় মৌলভীপাড়া প্রবাসী কর্পোরেশনের মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

১৭

রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য— পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৮

ঠাকুরগঁওয়ে রুহিয়ায় ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩

১৯

ইত্তেহাদুল মাদারিসে ভুল-বোঝাবুঝির অবসান নিজস্ব জায়গায় শিক্ষা বোর্ডের ভবন নির্মাণের প্রস্তাব মুফতি কিফায়তুল্লাহ শফিকের

২০