
সুনামগঞ্জের দোয়ারাবাজারে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম এসইডিপির আওতায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই)দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ২০২২ ও ২০২৩ সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মোট ২৮ জন শ্রেষ্ঠ শিক্ষার্থী ও ২০২৫ সালের এসএসসি /দাখিল পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ ১৯কে সনদ ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার অরুপ রতন সিংহ।
সুনামগঞ্জ জেলা শিক্ষা অফিসার মো.জাহাঙ্গীর হোসেনের ইসলামের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা
বিআরডিভি প্রকল্প কর্মকর্তা শাহিনুর রহমান।
অনুষ্ঠানে বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, গণমাধ্যম কর্মী,গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি শিক্ষার্থীদের হাতে পারফরমেন্সের ভিত্তিতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন।
আয়োজকরা জানান, এই কার্যক্রম শিক্ষার্থীদের মাঝে উদ্দীপনা তৈরি করবে এবং ভবিষ্যতে শিক্ষার গুণগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মন্তব্য করুন