ABN BANGLA TV
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ২:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“দেশ ছেড়ে পালানোর সময় ইউক্রেনের জ্বালানিমন্ত্রী গ্রেপ্তার”।

আন্তর্জাতিক  ডেস্ক:

দুর্নীতির অভিযোগের মধ্যে দেশত্যাগের চেষ্টা করার সময় গ্রেপ্তার হয়েছেন ইউক্রেনের সাবেক জ্বালানিমন্ত্রী গেরমান গালুশচেঙ্কো। এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ইউক্রেনের জাতীয় দুর্নীতি দমন ব্যুরো (নাবু)।

নাবুর বক্তব্য অনুযায়ী, রোববার গোপনে দেশ ছাড়ার সময় ‘মিডাস’ নামে পরিচিত দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত গালুশচেঙ্কোকে আটক করা হয়। বর্তমানে তিনি কারা হেফাজতে রয়েছেন এবং আদালতের নির্দেশনা অনুসারে তার বিরুদ্ধে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। তদন্ত অগ্রগতির বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে সংস্থাটি।

গালুশচেঙ্কো ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি-এর ঘনিষ্ঠ মন্ত্রীদের একজন। ২০২৫ সালের সেপ্টেম্বরে তার বিরুদ্ধে প্রায় ১০ কোটি ডলার অবৈধভাবে উপার্জন ও বিদেশে পাচারের অভিযোগ ওঠে।

অভিযোগে বলা হয়, প্রভাব খাটিয়ে অর্থের বিনিময়ে ইউক্রেনীয় ব্যবসায়ী তিমরুর মিন্ডিচকে জ্বালানি খাতে বিনিয়োগের সুযোগ করে দেন তিনি। পাশাপাশি রাষ্ট্রীয় বিদ্যুৎ উৎপাদন প্রতিষ্ঠান এবং দেশটির পরমাণু বিদ্যুৎকেন্দ্র নিয়ন্ত্রক সংস্থা এনার্জোঅ্যাটম-এর ঠিকাদারদের কাছ থেকে চুক্তির বিপরীতে ১০ থেকে ১৫ শতাংশ ঘুষ নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

এসব অভিযোগ প্রকাশ্যে আসার পর গত নভেম্বরে তিনি পদত্যাগ করেন। এরপর দেশ ছাড়ার চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হলো।

২০২৫ সালে সাবেক প্রধানমন্ত্রী ইউলিয়া তাইমোশেঙ্কো-সহ আরও কয়েকজন মন্ত্রীর বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ ওঠে। গালুশচেঙ্কো তাদের অন্যতম বলে উল্লেখ করা হচ্ছে।দুর্নীতি দীর্ঘদিন ধরে ইউক্রেনের প্রশাসনে বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত।

বিশ্লেষকদের মতে, এই ইস্যুতে অগ্রগতি না হওয়ায় ইউরোপীয় ইউনিয়ন-এ ইউক্রেনের সদস্যপদ প্রক্রিয়াও এখনও অনিশ্চিত অবস্থায় রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০