ABN BANGLA TV
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

“দেশের মানুষ জবাবদিহিতামূলক ও জনবান্ধব রাজনীতি চায়: নুর”।

দেশের মানুষ জবাবদিহিতামূলক ও জনবান্ধব রাজনীতি চায়: নুর।

নিউজ ডেস্ক:

গণঅভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের মানুষ ইতিবাচক পরিবর্তন চায় বলে মন্তব্য করেছেন শ্রম ও প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

তিনি বলেন, নেতৃত্ব এমন হওয়া উচিত যা জনগণের ওপর কিছু চাপিয়ে দেওয়ার বা কর্তৃত্ব ফলানোর মানসিকতা থেকে মুক্ত। বর্তমান সময়ে মানুষ জবাবদিহিতামূলক ও জনবান্ধব রাজনীতিই প্রত্যাশা করছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে মাদারীপুরের মস্তোফাপুর বাসস্ট্যান্ডে নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানে গণপ্রতিরোধের মধ্য দিয়ে জনগণ তাদের প্রত্যাশার কথা স্পষ্ট করেছে। জাতীয় নির্বাচন সম্পন্ন হয়েছে, সামনে স্থানীয় নির্বাচন। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, যেভাবে জাতীয় নির্বাচনে মানুষের কাছে গিয়েছেন, একইভাবে স্থানীয় নির্বাচনেও জনগণের কাছে যান এবং তাদের আস্থা অর্জন করুন।

সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির প্রসঙ্গ তুলে তিনি জানান, ফ্যামিলি কার্ডের মাধ্যমে দুই হাজার থেকে আড়াই হাজার টাকা সহায়তা প্রদানের কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে সরকার।

তিনি আরও বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে দলমত নির্বিশেষে সকল নাগরিকের মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে হবে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে এবং আইনের দৃষ্টিতে সকল নাগরিককে সমান সেবা দিতে হবে। কেউ আক্রান্ত হলে আইনি সহায়তা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

ঈদের আগে বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নে প্রশাসনকে সহযোগিতা

করার আহ্বান জানান প্রতিমন্ত্রী, যাতে দরিদ্র ও অসহায় মানুষ যথাযথভাবে উপকৃত হয়।

এ সময় শাহরিয়ার মনিরসহ গণঅধিকার পরিষদের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০